ব্যর্থ কোহলির শুভেচ্ছা বার্তা সঙ্গে নিয়ে কমনওয়েলথ গেমসে মাঠে নামল ভারত, দেখুন কী বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক

ব্যর্থ কোহলির শুভেচ্ছা বার্তা সঙ্গে নিয়ে কমনওয়েলথ গেমসে মাঠে নামল ভারত, দেখুন কী বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক

কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এজবাস্টনে বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন মহিলা ভারতীয় দলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলি। কিছু দিন আগেই এজবাস্টনের এই মাঠেই হারতে হয়েছিল ভারতকে।

এজবাস্টনে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া:

এজবাস্টনে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া:

কমনওয়েলথ গেমসে প্রথম বারের জন্য মাঠে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ থেকে জয় ছাড়া কিছুই ভাবছে না ক্রিকেট বিশ্বের অপর শক্তিশালী দল ভারত। গ্রুপ 'এ'-তে নিজেদের প্রথম ম্যাচে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে গোটা ভারতীয় দল।

ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা বিরাট কোহলির:

ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা বিরাট কোহলির:

ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্টে নামার আগে মহিলা ক্রিকেটারদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলিকে তাঁর বিগত প্রায় তিন বছরের পারফরম্যান্সের জন্য মাঝে মধ্যেই নেটাগরিকরা ডাকেন ব্যর্থ কোহলি নামে। বিরাট নিজের শুভেচ্ছা বার্তায় টুইটারে লিখেছেন, "ভারতীয় মহিলা দলের প্রতি আমার শুভ কামনা রইল এবং কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী আমাদের সকল অ্যাথেলিটের জন্যও শুভ কামনা রইল।"

বিরাটের পাশাপাশি ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ঋষভ পন্থও। বর্তমানে জাতীয় দলের এক নম্বর উইকেটরক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "কমনওয়েলথ গেমসের জন্য মহিলা দল এবং আমাদের অ্যাথলিটদের জানাই শুভ কামনা।জয় হিন্দ।"

কঠিন গ্রুপে ভারত:

কঠিন গ্রুপে ভারত:

কমনওয়েলথ গেমস ২০২২-এ গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত। এ ছাড়া রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। ভারত অস্ট্রেলিয়ার মধ্যের ম্যাচ দিয়েই গ্রুপ 'এ'-এর খেলা শুরু হয়েছে। এই গ্রুপে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত এবং অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে পাকিস্তান এবং বার্বাডোজ। ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটিই কমনওয়েলথ গেমসে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ।

কমনওয়েলথ গেমসে গ্রুপ পর্বে ভারতের সূচি:

কমনওয়েলথ গেমসে গ্রুপ পর্বে ভারতের সূচি:

ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে কমনওয়েলথ গেমসে দীর্ঘ সময় পর পথ চলা শুরু কর ক্রিকেট। ১৯৯৮ কমনওয়েলথ গেমসে শেষ বার ক্রিকেট খেলা হয়েছিল। যদিও সেটি ছিল পুরুষদের ক্রিকেট।

ভারতীয় দল গ্রুপের দ্বিতীয় ম্যাচটি খেলবে ৩১ জুলাই (রবিবার) পাকিস্তানের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ম্যাচের জন্য নির্ধারিত সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হাইফুল থাকবে এজবাস্টন এই ম্যাচে। ৩ অগস্ট (বুধবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+