ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : গ্রেট পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : গ্রেট পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই করেও টিম ইন্ডিয়ার ভরাডুবি রুখতে পারেননি বিরাট কোহলি। একই মাঠে শনিবার থেকে শুরু হতে চলা বদলার টেস্টে ভারত অধিনায়কের ব্যাট ফের জ্বলে উঠবে বলে বিশ্বাস করে ক্রিকেট মহল। এই ম্যাচে তিন অঙ্কের ঘরে পৌঁছলে অস্ট্রেলিয় কিংবদন্তি রিকি পন্টিংকে টপকে যাবেন বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে বিরাটের শতরান

অধিনায়ক হিসেবে বিরাটের শতরান

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ১৮৮টি ম্যাচ খেলে ৪১টি আন্তর্জাতিক শতরান করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে টপকে যাবেন ভারত অধিনায়ক।

রিকি পন্টিংয়ের শতরান

রিকি পন্টিংয়ের শতরান

৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন রিকি পন্টিং। ১৫৪৪০ রান করার পাশাপাশি ৪১টি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তির নামের পাশে। বর্তমানে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একই মঞ্চে রয়েছেন পন্টিং।

তালিকায় বাকিরা কারা

তালিকায় বাকিরা কারা

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতরান করা ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। তাঁর শতরান সংখ্যা ৩৩। অধিনায়ক হিসেবে ২০টি শতরান করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

বিরাটের মোট শতরান

বিরাটের মোট শতরান

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৭০টি শতরান করেছেন বিরাট কোহলি। আর একটি শতরান করলেই সেই সংখ্যা ৭১-এ গিয়ে পৌঁছবে। শতরান সংখ্যায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (১০০টি) সংখ্যায় ভারত অধিনায়কের ব্যবধান আরও কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+