কটকে লেজেন্ড কালিসকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে
কটকে লেজেন্ড কালিসকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে
আর কয়েক ঘণ্টার মধ্যেই কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। এই ম্যাচেই ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির গড়তে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিসকে টপকে যেতে পারেন ভিকে।

৪০১তম ম্যাচ
এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮৪টি টেস্ট, ২৪২টি ওয়ান ডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছরের বিরাট কোহলি। সবমিলিয়ে ৪০০টি ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৪০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটের ওয়ান ডে রান
এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৪১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬০-র গড়ে এই ফর্ম্যাটে ১১৫২৪ রান করেছেন তিনি। তাঁর ঠিক ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিস। ৩২৮টি ওয়ান ডে ম্য়াচ খেলে তাঁর ঝুলিতে ১১৫৭৯ রান রয়েছে।

কালিসকে টপকে যাওয়ার সুযোগ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে আর ৫৬ রান করলেই ওয়ান ডে-তে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় জ্যাক কালিসকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ১৮৪২৬ ওয়ান ডে রান করা সচিন তেন্ডুলকর তালিকার শীর্ষ স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারার রান ১৪২৩৪। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড রিকি পন্টিং। ১৩৭০৪ ওয়ান ডে রান রয়েছে তাঁর ঝুলিতে।

নিজেরই রেকর্ড ভাঙার মুখে বিরাট
চলতি মরশুমে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এখনও পর্যন্ত ওয়ান ডে-তে ১২৯২ রান এসেছে। আর ১৬৯ রান করলেই নিজের ব্যক্তিগত সেরা টপকে যাবেন বিরাট। ২০১৭ সালে বিরাটের ব্যাট থেকে ১৪৬০ ওয়ান ডে রান এসেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে সেই রান টপকে যেতে পারবেন কি বিরাট?

দুর্দান্ত বিরাট
ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে ৫০-র ওপর রানের গড় রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। চলতি বছর টেস্টে বিরাটের রানের গড় ৫৪.৯৭। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়কের রানের গড় যথাক্রমে ৬০.০২ ও ৫২.৬৬। দুই বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন বিরাট। এর আগে একবার করে এই নজির গড়েছেন ম্যাথু হেডেন (২০০৭), আন্ড্রু সাইমন্ডস (২০০৭), কুমার সাঙ্গাকারা (২০১৩), স্টিভ স্মিথ (২০১৫), কেএল রাহুল (২০১৬) ও এবিডি ভিলিয়ার্স (২০১৭)।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications