চোট নিয়ে দুশ্চিন্তা কাটিয়ে টি-টোয়েন্টিতে ফের রেকর্ড গড়ার পথে বিরাট

গুয়াহাটিতে আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। নতুন বছর ও দশকের প্রথম ম্যাচে নিজের ও দেশের হয়ে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ডের মালিক হতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

গুয়াহাটিতে আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। নতুন বছর ও দশকের প্রথম ম্যাচে নিজের ও দেশের হয়ে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ডের মালিক হতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টপকে যেতে পারেন রোহিত শর্মা।

বিরাট কোহলির রান

বিরাট কোহলির রান

ভারতের হয়ে ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৩৩ রান। টি-টোয়েন্টিতে বিরাটের ব্যাটিং গড় ৫২.৬৬।

রোহিত শর্মার রান

রোহিত শর্মার রান

দেশের হয়ে ১০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। চারটি শতরান সহ তাঁর ঝুলিতেও রয়েছে ২৬৩৩ রান। তাঁর ব্যাটিং গড় ৩২.১১।

রোহিতকে টপকে যাওয়ার সুযোগ

রোহিতকে টপকে যাওয়ার সুযোগ

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলছেন না রোহিত শর্মা। এই ম্যাচেই টি-টোয়েন্টি রানে হিটম্যানকে টপকে যেতে পারেন বিরাট কোহলি, মনে করেন ক্রিকেট প্রেমীরা। কারণ আর এক রান করলেই রোহিতকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটের চোট

বিরাটের চোট

গুয়াহাটিতে ফিল্ডিং অনুশীলন চলার সময় শনিবার বাঁ-হাতের আঙুলে চোট পান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। যদিও তাঁর চোট ততটা গুরুতর নয় বলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+