অনুষ্কার 'পরী' নিয়ে বিশেষ ভাবনায় বিরাট, হোলিতে মুক্তি পেল ছবি

পরীর বিশেষ শ্যো দেখানোর ভাবনায় বিরাট কোহলি, হোলিতে মুক্তি পেয়েছে পরী। 
 
 

ভারতীয় দল টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে হয় বিশ্রামে যেতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কা-বাংলাদেশ -ভারতের এই সিরিজ হবে আইপিএলের ধামাকা টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে শেষ ইভেন্ট।

অনুষ্কার 'পরী' নিয়ে বিশেষ ভাবনায় বিরাট, হোলিতে মুক্তি পেল ছবি

আগেও বিশ্রাম নিয়ে সরব হয়েছেন বিরাট কোহলি। তিনি জানিয়েছিলেন তিনিও ক্লান্ত হন, তিনি রোবট নন। তাঁর চামড়া কাটলেও তাঁর তলা থেকে রক্ত বেরোয়। এদিকে দ্বীপ রাষ্ট্রের এই সফরে শুধু কোহলিই নয় , বিশ্রাম পেতে পারেন মহেন্দ্র সিং ধোনি সহ পাঁচ জন সিনিয়র ক্রিকেটার। আর এই বিশ্রামের সময়ে নিজের সদ্য বিবাহিত স্ত্রী অনুষ্কা শর্মা -র সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চাইবেন।

হোলির সপ্তাহে মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মা অভিনীত ছবি 'পরী'। বিয়ের পর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দিয়েছেন বিরাট কোহলি। এবার বিয়ের পর অনুষ্কার প্রথম ছবি নিয়েও উচ্ছ্বসিত বিরাট। ট্রেলর লঞ্চেই জানিয়েছিলেন ছবির লুক ও ফিল দেখে তিনি ভয় পেয়েছেন। স্ত্রী অনুষ্কার সিনেমার ট্রেলরটি তিনি নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শেয়ারও করেছিলেন তিনি। এবার নাকি আরও বড় প্ল্যান করছেন বিরাট।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/APbgb8gRQ_4" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

বলিউডের সবচেয়ে বেশি চর্চিত কাপল এখন ব্যস্ত পরী নিয়ে। দক্ষিণ আফ্রিকা সফরে নিজের শতরানের পর বিয়ের আংটিতে চুম্বন করেছিলেন বিরাট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাস্তায় নিজের একমাত্রকে প্রকাশ্যে আলিঙ্গনবদ্ধ অবস্থায় ছবিও দিয়েছিলেন বিরাট কোহলি। আসলে নব দম্পতি যে জোরালো প্রেমে রয়েছেন তা নিয়ে কারোর সন্দেহ নেই। এবার কোহলি পরীর প্রাইভেট স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করছেন।

এটা অনুষ্কা শর্মার নিজের প্রোডাকশন হাউসের তৃতীয় ছবি। ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে নতুন ডিরেক্টর প্রসিত রায়ের এটা প্রথম ছবি। ছবিতে অনুষ্কা ছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজত কাপুর, ঋতভরি চক্রবর্তী। এর আগে অনুষ্কার প্রোডাকশন হাউসের দুটি ছবি ছিল এনএইচ ১০ ও ফিল্লৌরি। দুটিতেই মূল চরিত্রে ছিলেন অনুষ্কা।

ফিল্লৌরিতেও ভূত হলেও ভালো ভূত হয়েছিলেন অনুষ্কা। তবে এই ছবিতে ফের তিনি ভূত হলেও এবার বেশ ভীতিদায়ক ভূত তিনি। ছবির ফার্স্ট লুক রিলিজ হয়েছিল গত বছর ১৩ জুন। তবে ছবিটি প্রথমে ফেব্রুয়ারির ৯ তারিখ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেটা হোলির দিন মুক্তি পেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+