ফিটনেস মন্ত্রে দীক্ষিত বিরাটের আরও 'দশ বছর' খেলার স্বপ্ন

ফিটনেস তাঁর সবচেয়ে পছন্দের বিষয়। এখন যে ফিটনেস শিডিউল ফলো করেন, সেটা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে আরও দশবছর খেলবেন বিরাট কোহলি

কেরিয়ারে একের পর এক মাইলস্টোন রোজ পেরিয়ে চলেছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক নিজের জন্য রোড নতুন উচ্চতার টাস্ক সেট করছেন। আর তা অর্জনও করে নিচ্ছেন।

এক অনুষ্ঠানে নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে নিজেই ঘোষণা করলেন ক্যাপ্টেন কোহলি। জানিয়েছেন আরও দশ বছর জাতীয় দলের জার্সি গায়ে ক্রিকেট খেলতে চান তিনি। আর মাস দুয়েকের মধ্যেই ২৯ হবেন কোহলি।

ফিটনেস মন্ত্রে দীক্ষিত বিরাটের, আরও 'দশ বছর' খেলার স্বপ্ন

তবে আরও দশ বছর ক্রিকেট খেলার স্বপ্নটা একটাই ভিতের ওপর দাঁড়িয়ে আছে। সেটা হল নিজের ফিটনেস ফান্ডা। গোটা বিশ্ব এখন ওয়াকিবহাল বিরাট কোহলির সাফল্যের মন্ত্র ঠিক কী। ফিটনেস নিয়ে খাটাখাটনিতে জুড়ি মেলা ভার বিরাট কোহলির। বিরাট জানিয়েছেন নিজের ফিটনেস শিডিউল যতদিন চালিয়ে যেতে পারবেন ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন।

এরপর তিনি আরও বলেছেন একজন প্লেয়ার নিজে সবচেয়ে ভাল বুঝতে পারেন কবে তাঁর খেলা ছাড়া উচিত। এই প্রসঙ্গেই তিনি বলেছেন ফিটনেসই খেলায় সেরাটা দেওয়ার মূল মন্ত্র।

এদিকে এক অনুষ্ঠানে বিরাট কোহলি ফাউন্ডেশন এক নতুন কর্মসূচি শুরু করল। একজন খেলোয়াড়রকে তৈরি করার জন্য ২ কোটি -টাকার স্কলারশিপ ঘোষণা করেছেন তিনি। একজন খেলোয়াড়কে বেছে নেওয়া হবে তাঁকে সবরকমের সুবিধা দেওয়ার জন্য এই ফান্ড ব্যবহার হবে। যদি সেই খেলোয়াড় দারুণ এগিয়ে যান, তাঁর পারফরম্যান্সের উন্নতির সঙ্গে সঙ্গে তাঁদের বৃত্তির পরিমাণও বাড়ানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+