অতি সম্মানজনক কীর্তির থেকে আর ১৭ রান দূরে বিরাট, কী বলছে পরিসংখ্যান

অতি সম্মানজনক কীর্তির থেকে আর ১৭ রান দূরে বিরাট, কী বলছে পরিসংখ্যান

শুক্রবার অর্থাৎ ১২মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। আবার এই ম্যাচেই আর কয়েক কদম এগোলে এক অতি সম্মানজনক কীর্তির মালিক হবেন বিরাট কোহলি। সেই পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

অধিনায়ক হিসেবে বিরাটের রান

অধিনায়ক হিসেবে বিরাটের রান

২০১৪ সাল থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৯২টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১১৯৮৩ রান করেছেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টি-টোয়েন্টি ম্যাচে ১৭ রান করলেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া অবস্থায় ১২ হাজার রান করে ফেলবেন বিরাট। প্রবেশ করবেন এক সম্মানজনক ক্লাবে। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন ভারত অধিনায়ক।

তালিকার শীর্ষে পন্টিং

তালিকার শীর্ষে পন্টিং

জাতীয় দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া অবস্থায় ১৫৪৪০ আন্তর্জাতিক রান এসেছে পন্টিংয়ের ব্যাট থেকে।

দ্বিতীয় স্থানে স্মিথ

দ্বিতীয় স্থানে স্মিথ

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় ১৪৭৮৭ আন্তর্জাতিক রান করেছেন কিংবদন্তি বাঁ-হাতি ব্যাটসম্যান।

তিন হাজারের সামনে বিরাট

তিন হাজারের সামনে বিরাট

এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ২৯২৮ রান করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টি-টোয়েন্টি ম্যাচে ৭২ রান করলেই ৩ হাজারর ঘরে প্রবেশ করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+