বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েও গড়লেন জোড়া রেকর্ড! 'বিতর্কিত' সিদ্ধান্ত নিয়ে মিমের ছড়াছড়ি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ ও প্রথম টেস্ট খেলেননি বিরাট কোহলি। পয়া ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রত্যাবর্তনের শুরুটা ভালোই হয়েছিল। টস জিতেছিলেন, ভারতের শুরুটা ভালোও হয়। কিন্তু ৮০ রানের মাথাতেই তিন উইকেট পড়ে। আজাজ প্যাটেলের তৃতীয় শিকার বিরাট কোহলির লেগ বিফোর আউট হওয়া নিয়েই চলছে জোর চর্চা।
Ajaz Patel on fire at Wankhede Stadium! He's picked up 3 wickets in 2 overs for 0 runs to blow the 1st session open. Pujara bowling for 0 & now Virat Kohli LBW for 0, after earlier getting Gill for 44. India 80-3. Live scoring | https://t.co/tKeqyLOL9D #INDvNZ pic.twitter.com/5L6k7depZz
— BLACKCAPS (@BLACKCAPS) December 3, 2021
৩০তম ওভারে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে আউট করেন আজাজ। এই স্পেলেই আগের ওভারে তিনি ভারতের ওপেনিং জুটি ভেঙে প্যাভিলিয়নের রাস্তা দেখান শুভমান গিলকে। ৩০তম ওভারের শেষ বলে বিরাট কোহলির বিরুদ্ধে আজাজ লেগ বিফোরের জোরালো আবেদন করলে আউট দেন আম্পায়ার অনিল চৌধুরী। সঙ্গে সঙ্গে বিরাট রিভিউ নেন। বল উইকেট যে ভাঙছে তা নিয়ে সংশয় না থাকলেও বল আগে ব্যাটে না প্যাডে লেগেছিল তা নিয়ে চর্চা চলছে।
Not out in billion times..
— AjithSadha (@AjithSadha) December 3, 2021
Watch & decide yourself.. Most unluckiest @imVkohli 💔pic.twitter.com/XinJRvkvED
#umpire virat kohli not out 😡😡😡😡😡 pic.twitter.com/3PBuFMP5K2
— Santosh Murtadak (@SantoshMurtada1) December 3, 2021
বিশেষজ্ঞরাও দ্বিধাবিভক্ত। সাইমন ডুল রিপ্লে দেখে বলেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আম্পায়ার। বল প্রথমে প্যাডে লেগে ব্যাট ছুঁয়ে ফের প্যাডে লাগে। কেন না, প্রথমে বল ও ব্যাটের দূরত্ব অনেকটাই দেখা গিয়েছে। আবার অনেকের মতে, বল বিরাটের ব্যাটে লেগেই প্যাডে লেগেছিল। তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা নানা অ্যাঙ্গেল থেকে ফুটেজ বিশ্লেষণ করে অন-ফিল্ড আম্পায়ারকে বলেন, যেহেতু সিদ্ধান্ত পরিবর্তনের কোনও যুক্তিগ্রাহ্য প্রমাণ মেলেনি ফলে আউটের সিদ্ধান্তেই অনড় থাকতে। যদিও আউট দিতেই বিরাট কোহলি অসন্তোষ প্রকাশ করেন। এমনকী প্যাভিলিয়নে ফেরার সময় আম্পায়ার নীতীন মেননের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। সঞ্জয় বাঙ্গার অবশ্য বিরাট আউট ছিলেন না বলেই মনে করছেন। এরপরই সাইমন ডুল বলেন, আরসিবির হেড কোচ হওয়াতেই এঅই মত দিচ্ছেন বাঙ্গার!
I don't want see him like this 😥❤
— • Rahul 🎭 (@RahulVirat__) December 3, 2021
Unlikely out. @imVkohli 😭💔#ViratKohli #Kohli #IndvsNZtest pic.twitter.com/gBU0Q0ypHk
ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনের দড়ি বিজ্ঞাপনের যে কাগজ দিয়ে ঢাকা থাকে তাতে আঘাত করেন বিরাট। গ্যালারি থেকে দর্শকরা বিষোদ্গারে বিদ্ধ করতে থাকে আম্পায়ারদের। বিরাট ড্রেসিংরুমে ফিরেও নিজের হতাশা গোপন রাখেননি, সেই ছবি ধরাও পড়ে ক্যামেরায়। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের জেরে শাস্তির মুখে পড়তেই পারেন ভারত অধিনায়ক।
real reason why Virat Kohli got out for a duck.
— Tanya Midha (@tanyamidhaa) December 3, 2021
the duck you know, the reason you don't pic.twitter.com/v5HRVBDMrr
চার বলে শূন্য রানে আউট হয়ে বিরাট কোহলি জোড়া রেকর্ড গড়লেন। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে টেস্টে তিনি এই নিয়ে ষষ্ঠবার শূন্যে আউট হলেন। মনসুর আলি খান পতৌদি টেস্টে অধিনায়ক হিসেবে পাঁচবার দেশের মাটিতে শূন্যে ফিরেছিলেন। মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব তিনবার করে শূন্যে আউট হয়েছেন দেশের মাটিতে টেস্টে।

ভারতের প্রথম অধিনায়ক হিসেবে এই প্রথম টেস্টে ১০ বার আউট হওয়ার নজিরও গড়লেন বিরাট। ২০১৯ সালের পর থেকে তাঁর ব্যাটে শতরান নেই। ২০১৬ সালে ওয়াংখেড়েতে অনুষ্ঠিত শেষ টেস্টে বিরাট ২৩৫ করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই বিরাট-ভক্তরাও হতাশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানাবিধ মজাদার মিম। টার্গেট অবশ্যই আম্পায়াররা। কেউ খোঁচা দিয়েছেন বিরাটকেও।
#IndvsNZtest #ViratKohli #Umpire
— Hemant (@Sportscasmm) December 3, 2021
I just found out that -
Virender Sharma has also worked in movies: pic.twitter.com/HD4x4xjL0Q
Yes to get OUT on 4th Ball 😛 #ViratKohli #IndvsNZtest #INDvNZ pic.twitter.com/cxayd9zquW
— Shaziyaa Mehmood (@ShaziyaaMehmood) December 3, 2021












Click it and Unblock the Notifications