অর্চনার বিজয়ার উরুর দিকে চেয়ে কোহলি, ভাইরাল বিতর্কিত ছবি, সাফাই সঞ্চালিকার

আইপিএলের অন্যতম সঞ্চালিকা অর্জনা বিজয়ের সঙ্গে একটি ছবি কোহলির ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অর্চনা ও কোহলি দুজনে পাশাপাশি বসে এবং কোহলি তাকিয়ে রয়েছেন অর্চনার উরুর দিকে।

নয়াদিল্লি, ৪ মে : আইপিএলে এই মরশুমটা একেবারেই ভালো যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। অধিনায়ক কোহলিও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আর এসবের মাঝে নতুন করে বিতর্ক সঙ্গী হয়েছে ভারত অধিনায়কের।

আইপিএলের অন্যতম সঞ্চালিকা অর্চনা বিজয়ের সঙ্গে একটি ছবি কোহলির ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অর্চনা ও কোহলি দুজনে পাশাপাশি বসে এবং কোহলি তাকিয়ে রয়েছেন অর্চনার উরুর দিকে। আর এই ছবি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।

অর্চনার বিজয়ার উরুর দিকে চেয়ে কোহলি, ভাইরাল বিতর্কিত ছবি

আইপিএলে সঞ্চালিকা হিসাবে কামব্যাক করা অর্চনা এই ঘটনার পর সংবাদমাধ্যমের উপরে বেশ ক্ষুব্ধ। তিনি বলেছেন, "হেডলাইন তৈরির জন্য যা খুশি করা হচ্ছে। এটা কী ধরনের সাংবাদিকতা?" এই বলে বিরাট কোহলির পাশেও দাঁড়িয়েছেন অর্চনা। জানিয়েছেন, যখন ছবিটি তোলা হয় সেইসময়ে পরিস্থিতি ঠিক কী ছিল।

অর্চনা জানিয়েছেন, আইপিএলে খেলার বাইরে সঞ্চালনার অঙ্গ হিসাবে কোহলিকে সঙ্গে নিয়ে একটি র‌্যাপিড ফায়ার রাউন্ড খেলছিলেন অর্চনা। সেইসময়ে পাশে বসা কোহলি লুকিয়ে তাঁর হাতে থাকা কিউ কার্ড দেখছিলেন। সেইসময়ে কেউ একজন ছবি তোলে যা দেখে মনে হচ্ছে অর্চনার পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কোহলি।

প্রসঙ্গত, অর্চনা বিজয়া আইপিএল সঞ্চালনার আগে মডেলিং ও ভিডিও জকি হিসাবে নাম করেছেন। পরে আইপিএল এক্সট্রা ইনিংসের অন্যতম সঞ্চালিকা হন। গতবছর আইপিএলে না থাকলেও এবছর পুরোদমে সঞ্চালনার কাজ তিনি করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+