Virat Kohli: বিমানের ইকোনমি ক্লাসে বিরাট যাত্রী, পাশে নেই সতীর্থরাও, কোথায় গেলেন কিং কোহলি? দেখুন ভিডিও
মাঠে বিরাট কোহলি বরাবরের আগ্রাসী, প্রতিপক্ষের চোখে চোখ রেখে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেন।তবে মাঠের বাইরে কোমল হৃদয়ের মানুষ তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক এশিয়া তথা বিশ্বের ধনীতম ক্রীড়াবিদদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। কিন্তু বিমানের ইকোনমি ক্লাসেই যাতায়াত করছেন।খানিকটা অবাক করার মতো হলেও এমনই ছবি সামনে এসেছে।
রবিবার জন্মদিনে শতরান করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে। ম্যাচ শেষে ইডেনের মাঠকর্মীদের ধন্যবাদ জানান কিং কোহলি, সেইসঙ্গে প্রতিটি গ্রুপের সঙ্গে আলাদা আলাদাভাবে ছবিও তুললেন হাসি মুখে। ম্যাচ জিতে টিম হোটেলে হয় বিরাটের জন্মদিনের সেলিব্রেশন। সেখানে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ।

Virat this morning. Indigo Flight to Bangalore. #ViratKohli𓃵 #viratbirthday pic.twitter.com/cwSBRGcRIu
— Dheeraj (@dheeruutweets) November 6, 2023
রবিবারই একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেছেন বিরাট কোহলি। জন্মদিনেই নিজের আইকন সচিন তেন্ডুলকরের বিরল কীর্তি ছুঁয়ে ফেলেছেন কোহলি।ভারতীয় দলের পরের ম্যাচ আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। সোমবার সকালে তাঁকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। বিরাটের পরনে টিম ইন্ডিয়ার জার্সি ছিল না, ছিল সাধারণ পোষাকই।
King Kohli has arrived at his den in Bengaluru. pic.twitter.com/7bVFPzaKye
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 6, 2023
বেঙ্গালুরু মানেই বিরাট কোহলির কাছে দ্বিতীয় ঘর। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন খেলার সুবাদে, এই শহরের ঘরের ছেলে হয়ে উঠেছেন বিরাট। নিজের প্রিয় শহরে সোমবারই চলে আসেন কোহলি। বিশ্বকাপের আট ম্যাচে ইতিমধ্যেই ৫৪৩ রান করে ফেলেছেন বিরাট। রবিবার চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরানটি আসে তাঁর ব্যাট থেকে। এই প্রথম একটি বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি করলেন কোহলি।












Click it and Unblock the Notifications