Virat Kohli: বিশ্বকাপের আগেই কোহলির বিরাট ঘোষণা, নতুন দল নিয়ে পদার্পণ কোন খেলার দুনিয়ায়?

Virat Kohli: বিশ্বকাপের আগে বিরাট কোহলির বড় ঘোষণা। ইতিমধ্যেই বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে জল্পনা চলছে। বিরাট বা অনুষ্কা শর্মা এখনও এ ব্যাপারে কিছু ঘোষণা করেননি।

তবে বিরাট এবার তাঁর নতুন দল নিয়ে পদার্পণ করছেন বিশ্বের প্রথম অল-ইলেকট্রিক পাওয়ারবোট সিরিজে।

Virat Kohli: বিশ্বকাপের আগেই কোহলির বিরাট ঘোষণা

বিরাট কোহলি ছাড়াও এই ব্র্যান্ড নিউ ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন রাফায়েল নাদাল, টম ব্র্যাডি, দিদিয়ের দ্রোগবা, সের্হিও পিরেজরা। পরিবেশবান্ধব মোটরস্পোর্টস প্রতিযোগিতা নতুন নয়। ফর্মুলা ই ও অফ রোড এক্সট্রিম ই রয়েছে। এবার নয়া মোটরস্পোর্টস ইভেন্ট হিসেবে সংযোজিত হতে চলেছে ইউআইএম ই১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

আগামী বছর জেড্ডায় এই প্রতিযোগিতার প্রথম সংস্করণেই থাকছে বিরাট কোহলির দল। বিরাট ও স্পোর্টস টেক শিল্পোদ্যোগী আদি কে মিশ্র-র ব্লু রাইজিং দলটির আনুষ্ঠানিক ঘোষণা আজই করা হয়েছে। জানা যাচ্ছে, ফর্মুলা ই ও একস্ট্রিম ই-র প্রতিষ্ঠাতা আলেজান্দ্রো আগাগের ব্রেনচাইল্ড এই প্রতিযোগিতা।

Virat Kohli: বিশ্বকাপের আগেই কোহলির বিরাট ঘোষণা

বিরাট আজ এক্স হ্যান্ডলে লিখেছেন, আমি জেতার জন্যই আসছি। ই১ সিরিজের প্রথম সংস্করণেই আমার দল থাকছে। ব্লু রাইজিং এগিয়ে চলো। ভারতীয় দলের জার্সিও নীল রঙের। ফলে নীল রং যে তাঁর খুব প্রিয় এবং সেই রংয়ের নামেই দল, তা স্পষ্ট করে দিয়েছেন কিং কোহলি। দলের পুরুষ ও মহিলা পাইলটদের চিয়ার করতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন বিরাট।

তাঁর ভক্তরাও যে এই নতুন ইভেন্ট নিয়ে উচ্ছ্বসিত হবেন, সে ব্যাপারে আশাবাদী বিরাট। এই সিরিজের বিভিন্ন দলের কর্ণধার হিসেবে দ্রোগবা, নাদাল, পিরেজদের নাম আগেই জনসমক্ষে এসেছে। সেই কিংবদন্তিদের তালিকায় এবার যোগ হলো বিরাট কোহলির নাম। ভেনিস, মোনাকো, রটারডামেও এই ইভেন্ট হওয়ার কথা বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+