ঠান্ডা যুদ্ধ শেষে কাছাকাছি বিরাট-রোহিত... টুইটে বুঝিয়ে দিলেন হিটম্যান
বিশ্বকাপোত্তর সময়ে ভারতীয় টিমের অন্দরমহলের ফাটল নিয়ে অনেক চর্চা হয়েছে। সত্যিই কি, কোহলি-রোহিতের মধ্যে মতনৈক্য! নাকি পুরোটাই মিডিয়ার প্রচার, সব ধোঁয়াশা দূর করে মুখ খুল খুললেন রোহিত শর্মা
বিশ্বকাপোত্তর সময়ে ভারতীয় টিমের অন্দরমহলের ফাটল নিয়ে অনেক চর্চা হয়েছে। সত্যিই কি, কোহলি-রোহিতের মধ্যে মতানৈক্য! নাকি পুরোটাই মিডিয়ার প্রচার, সেই নিয়েও তর্ক কম হয়নি। এবার সব ধোঁয়াশা দূর করে মুখ খুলেন হিটম্যান রোহিত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ান ধরার আগে অধিনায়ক বিরাট কোহলি মিডিয়ার সামনে আগেই বলে গিয়েছেন, তাঁর সঙ্গে রোহিতের কোনও ধরনের মতপার্থক্য বা সমস্যা তৈরি হয়নি। পুরোটাই অপপ্রচার। এবার একদিন পর ভারতের সীমিত ওভারের সহঅধিনায়ক সোশ্যাল প্ল্যাটফর্মে লিখলেন, 'আমি শুধু দলের জন্য নয়, দেশের জন্য মাঠে নামি।'সঙ্গে বিশ্বকাপের ম্যাচে ড্রেসিংরুম ছেড়ে ওপেনিং করতে নামার ছবি পোস্ট করেছেন হিটম্যান।
মিডিয়ার সামনে বিরাটের মুখ খোলার পর রোহিতের এই টুইট! যার পর বুঝে নিতে অসুবিধে হওয়ার কথা নয়,বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের মধ্যে সমস্যা থেকে থাকলেও সেটা আপাতত মিটেছে।
প্রসঙ্গত বিশ্বকাপ শেষে জানা গিয়েছিল ভারতীয় দল এখন রোহিত ও কোহলি দুই শিবিরে বিভক্ত। বিরাটের সঙ্গে একাধিক সিদ্ধান্তে মতের অমিল রয়েছে রোহিতের। বিশ্বকাপের ম্যাচে গ্যালারিতে দুই ক্রিকেটারের স্ত্রীদের একে অন্যকে এড়িয়ে যেতেও দেখা গিয়েছিল। সেই থেকেই কোহলি বনাম রোহিতের ঠান্ডা লড়াইয়ের জোর জল্পনা তৈরি হয়।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">I don’t just walk out for my Team. I walk out for my country. <a href="https://t.co/S4RFkC0pSk">pic.twitter.com/S4RFkC0pSk</a></p>— Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/1156580110784483329?ref_src=twsrc%5Etfw">July 31, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications