কোহলির 'গুডবুক' গোষ্ঠী বনাম রোহিতের বিদ্রোহী শিবির, ভারতীয় ক্রিকেটে ঠান্ডা লড়াই চরমে

বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর, উঠে এল চাঞ্চল্যকর তথ্য। একেই দেশে ফিরলে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালে হার নিয়ে বোর্ডের জবাবদিহির মুখে পড়তে হবে কোহলি-শাস্ত্রীদের।

বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর, উঠে এল চাঞ্চল্যকর তথ্য। একেই দেশে ফিরলে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালে হার নিয়ে বোর্ডের জবাবদিহির মুখে পড়তে হবে কোহলি-শাস্ত্রীদের। তার মধ্যেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে

ভারতীয় দলে কোহলি-রোহিত গোষ্ঠীর মধ্যে নাকি চলছে ঠান্ডা লড়াই

ভারতীয় দলে কোহলি-রোহিত গোষ্ঠীর মধ্যে নাকি চলছে ঠান্ডা লড়াই

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় শিবির নাকি এখন দুটি গোষ্ঠীতে বিভক্ত। একটি শিবিরে রয়েছে অধিনায়ক কোহলি ও রবি শাস্ত্রী। আর রয়েছেন কোহলির 'গুডবুক' থাকা ক্রিকেটারদের গোষ্ঠী। অন্য শিবিরে রয়েছেন সহঅধিনায়ক রোহিত শর্মা ও সিনিয়র-জুনিয়র মিলিয়ে বিদ্রোহী ক্রিকেটাররা।

কোথায় দ্বন্দ্ব?

কোথায় দ্বন্দ্ব?

হিন্দি এক সংবাদপত্রের সূত্র অনুযায়ী, টিম ইন্ডিয়া সূত্রে নাকি জানা গিয়েছে দলের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি চরমে। অভিযোগ, কোচ ও ক্যাপ্টেনই যাবতীয় সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে অন্য কারুর সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করেন না। দল নির্বাচনের সময় থেকেই নাকি এই দ্বন্দ্ব চরমে। দল নির্বাচনে পছন্দের ক্রিকেটারদের নাকি অগ্রাধিকার দেন বিরাট।

মতের মিল না হওয়াতেই কোচের পদ থেকে সরে গিয়েছিলেন কুম্বলে

মতের মিল না হওয়াতেই কোচের পদ থেকে সরে গিয়েছিলেন কুম্বলে

সেই ইংল্যান্ড! সেই বিতর্ক! এই ইংল্যান্ডেই বছর দুই আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর কুম্বলে-কোহলি দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কোহলির সঙ্গে ঝামেলা না বাড়িয়ে নিজে থেকেই কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে।

একই গ্যালারিতে থেকেও রীতিকা-অনুষ্কা পরস্পরের মুখ পর্যন্ত দেখেনি

একই গ্যালারিতে থেকেও রীতিকা-অনুষ্কা পরস্পরের মুখ পর্যন্ত দেখেনি

বিশ্বকাপের শ্রীলঙ্কা ম্য়াচে একই গ্যালারিতে থাকলেও রোহিতের স্ত্রী রীতিকা ও বিরাটের স্ত্রী অনুষ্কাকে পরস্পরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+