জন্মদিনে অনুষ্কাকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছেন বিরাট, জেনে নিন

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম রয়েছেন। জন্মদিনের দিন তাই এখন ছুটি মোডে বিরাট কোহলি। এই মুহূর্তে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছেন কিং কোহলি।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম রয়েছেন। জন্মদিনের দিন তাই এখন ছুটি মোডে বিরাট কোহলি। এই মুহূর্তে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছেন কিং কোহলি। সেছবিই পোস্ট করেছেন স্ত্রী অনুষ্কা।

কোথায় ঘুরতে গিয়েছেন বিরুষ্কা

বিরাটের জন্মদিনের আগের রাতে ছবি পোস্ট করে ভূটানে ঘুরতে যাওয়ার কথা জানিয়েছেন অনুষ্কা শর্মা। ভূটানে ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় এক পরিবারের কাছে অতিথি হয়ে যাওয়ার কথা জানিয়েছেন এই লাভ বার্ড।

পোস্টে আর কী কী লিখলেন অনুষ্কা

পোস্টে আর কী কী লিখলেন অনুষ্কা

অনুষ্কা আরও লিখেছেন, 'মানুষের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। ভূটানে ৮ কিমি ট্রেক করতে গিয়ে বিশ্রাম নিতে এক জায়গায় থেমেছিলাম। সেখানেই দারুণ সুন্দর কিছু মুহূর্ত উপহার পেলাম।' সঙ্গে অনুষ্কা জুড়েছেন, 'সেখানে ৪ মাসের এক গরু শাবককে ঘাস খাইয়েছি। সেই গরুর মালিক আমাদের তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেন। আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে অনেক আদর যত্ন পেলাম। চা থেকে শুরু করে স্থানীয় খাবারে আমাদের আপ্যায়ন করা হয়। এই ভালোবাসা পেয়ে আমরা দুজন মনে রাখার মতো একটা দিন উপহার পেলাম। সুস্মৃতি হিসেবে সারাজীবন মনে থেকে যাবে।'

আর কী কী পোস্ট করলেন অনুষ্কা

আর কী কী পোস্ট করলেন অনুষ্কা

নিজের ইনস্টাগ্রাম স্টেস্টাসে ভূটানের পাহাড়ি নদীর ধারে ব্রেকফাস্টের মুহূর্তের ছবি পোস্ট করেছেন। ইতিমধ্যেই এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্ত্রীকে পাশে নিয়ে বিরাটের পোস্ট দেখুন

অনুষ্কাকে পাশে নিয়ে এদিন জন্মদিনের বিশেষ ছবি পোস্ট করলেন বিরাট। ভূটানের প্রকৃতির কোলে স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'এমন একটা সুন্দর জায়গায় নিজের সোলমেটের সঙ্গে জন্মদিন পালন করতে পেরে দারুণ খুশি।'

জন্মদিনে আর কী পোস্ট করেছেন কোহলি

৩১ বছরে পা দিয়ে এদিন বিরাট একটি মজার পোস্ট করেন। যেখানে নিজেকেই নিজেকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ১৫ বছরের চিকুকে অনুপ্রেরণা দিয়েছেন ৩১-র বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+