Virat Kohli: সমাজ মাধ্যমে রহস্যময় পোস্ট, বদলের বার্তা বিরাটের!
সোশ্যাল মিডিয়ায় বদলে বার্তা বিরাট কোহলির। সাম্প্রতিক সময়ে নিজের বক্তব্য জানানোর মাধ্যম হিসাবে ইনস্টাগ্রাম স্টোরিকেই বেছে নিয়েছেন বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে আপাতত ছুটির মরসুম। এক মাস ভারতীয় দলের কোনও খেলা নেই। কিন্তু সমাজ মাধ্যমে নিজেকে সক্রিয় রাখছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কোহলি জনপ্রিয় ব্যক্তিদের উদ্ধৃত করেন। টুল কোহলি বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম। সেখানেই তিনি স্টোরি দিয়ে অনেক কিছু বলে দেন। বলাই বাহুল্য কোহলির ইনস্টা পোস্টে স্ক্রিনশটও ভাইরাল হয়। তা তিনি খুব ভালো ভাবেই জানেন। এখন রহস্য মাখিয়ে সুকৌশলে বার্তা দেন।
ফাইনালে হারের পর আবার একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন। সেখানে কোহলি একটি লাইন লেখেন, যার অর্থ, 'বোবার কোনও শত্রু নেই।' বিরাট বোঝাতে চেয়েছিলেন, ফাইনাল হেরে যাওয়ায় তাঁদের সমালোচনা হবেই।

শোনা যাচ্ছে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেললেও, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেক্ষেত্রে ২০ ওভারের ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া।

রোহিত শর্মা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল সাইটে অনেকেটই ফের বিরাটের হাতেই নেতৃত্বের ভার তুলে দেওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন।












Click it and Unblock the Notifications