Virat Kohli: কৃষ্ণ দাসের কীর্তনে মজে বিরাট-অনুষ্কা, ভাইরাল ভিডিও
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আপাতত ১ মাস ক্রিকেট থেকে ছুটি। ছুটির মুডে টিম ইন্ডিয়ার সদস্যরা। পরিবারকে সঙ্গে নিয়েই ছুটি কাটাতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে কীর্তনে মজেছেন বিরুষ্কা।
অবাক করা হলেও সত্যি। কৃষ্ণ দাসের কীর্তন শুনছেন বিরাট কোহলি। লন্ডনে বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাকে বর্তমানে কৃষ্ণ দাস কীর্তন শোতে অংশ নিতে দেখা গেল। বিরাটের ভক্ত ও অনুরাগীদের সৌজন্যে সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Virat Kohli and @AnushkaSharma attended Krishna Das Kirtan in London ❤️ pic.twitter.com/cPtdg1VkXn
— Indian army (@Imsinglevikrant) June 17, 2023
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে বিভিন্ন দার্শনিক ও লেখকেদের মন্তব্য তুলে ধরছেন বিরাট কোহলি।বৃহস্পতিবার ইংরেজ লেখক অ্যালান ওয়াটসের একটি উক্তি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন কোহলি। বঙ্গানুবাদ করলে যাঁর নির্যাস: 'বদলের একমাত্র উপায় হল সেটার সঙ্গে গা ভাসিয়ে দেওয়া।'
Virat Kohli and Anushka Sharma at the Krishna Das Kirtan show in London. pic.twitter.com/FHOpLxFOfI
— CricketMAN2 (@ImTanujSingh) June 17, 2023
তার আগে কোহলি একটি লাইন লেখেন, যার অর্থ, 'বোবার কোনও শত্রু নেই।' বিরাট বোঝাতে চেয়েছিলেন, ফাইনাল হেরে যাওয়ায় তাঁদের সমালোচনা হবেই। এরই মধ্যে কৃষ্ণ দাসের কীর্তন আসরে যোগ দেওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোহলির জন্য।













Click it and Unblock the Notifications