Virat Kohli: বিরাট কোহলির ইয়ারবাড ভারতে পাওয়া যায় না, দাম শুনলে চমকে যাবেন

Virat Kohli: বিরাট কোহলি ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান পেয়েছেন। ত্রিনিদাদে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে দায়িত্বশীল দুরন্ত সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি একাধিক নজিরও গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কাল থেকে একদিনে আন্তর্জাতিক সিরিজ শুরু। বিরাট কোহলির শতরানের সংখ্যা আরও বাড়ে কিনা সেদিকে তাকিয়ে ভক্তরা। তবে এরই মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কোহলির ইয়ারবাড।

Virat Kohli: বিরাট কোহলির ইয়ারবাড ভারতে পাওয়া যায় না

বিরাট কোহলি কুইন্স পার্ক ওভাল থেকে টিম হোটেলে রওনা হওয়ার আগে টিম বাসের সঙ্গেই মিলিত হন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জোশুয়া দ্য সিলভার মায়ের সঙ্গে। তখনই নজরে আসে বিরাট কোহলির ইয়ারবাড।

বিরাট কোহলি খেলার আগে ও পরে মানসিক প্রস্তুতির অঙ্গ হিসেবে গান শুনতে ভালোবাসেন। টিমের প্র্যাকটিস বা ম্যাচের দিনও কোহলির কানে থাকে হেডফোন বা ইয়ারবাড। ব্যতিক্রম হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরে। বিরাট কোহলির সঙ্গে কথা বলার পর তাঁকে আলিঙ্গন করেন জোশুয়ার মা। জোশুয়া ও তাঁর মা বিরাটের বড় ভক্ত।

বিরাটকে দেখে শিক্ষা নেওয়ার জন্য পুত্রকে গাইড করেন জোশুয়ার মা। তাঁর কথায়, আমাদের প্রজন্মের অন্যতম সেরা ক্রীড়াবিদ হলেন বিরাট কোহলি। তিনি যেভাবে ম্যাচের পরিস্থিতি আত্মস্থ করে নিজের উইকেটের গুরুত্ব উপলব্ধি করে বেশিক্ষণ ক্রিজে কাটানোর লক্ষ্যে খেলেন সেটাই শিক্ষণীয়। বিরাটের সঙ্গে পুত্রকে মাঠে দেশে আবেগাপ্লুত হয়ে পড়েন জোশুয়ার মা।

বিরাটের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত ক্যারিবিয়ান কিপারের মা। তিনি যখন বিরাটের সঙ্গে কথা বলছিলেন সেই ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তখন থেকেই ফ্যানেরা গবেষণা শুরু করেন বিরাটের ইয়ারবাড নিয়ে। বিরাট অ্যাপল কোম্পানির ইয়ারবাড বা হেডফোন ব্যবহার করেন। ২০১৪ সালে ৩ বিলিয়ন ডলারে বিটস অধিগ্রহণ করে অ্যাপল।

Virat Kohli: বিরাট কোহলির ইয়ারবাড ভারতে পাওয়া যায় না

ভারতে অ্যাপলের যে হেডফোনগুলি জনপ্রিয় সেগুলি হলো অ্যাপল এয়ারপডস প্রো ও অ্যাপল এয়ারপডস ম্যাক্স। তবে বিরাট কোহলির যে ইয়ারবাড রয়েছে সেটি ভারতে পাওয়াই যায় না। এটির মডেল বিটস পাওয়ারবিটস প্রো টিডব্লিউএস। অ্যাপলের অফিসিয়াল ইউএস স্টোরে এর দান দেখাট্ছে ২৪৯.৯৫ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকার কাছাকাছি।

এই ইয়ারবাডটির বৈশিষ্ট্য হলো লাইটওয়েট কমফোর্ট ও স্টেবিলিটির জন্য অ্যাডজাস্টেবল, সিকিওর-ফিট ইয়ারহুক। কঠিন পরিশ্রমের সময় ঘাম ও জল লাগলে আইপিএক্স ফোর-রেটেড ইয়ারবাডটির কোনও ক্ষতিও হবে না। বিটস সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন মিউজিকাল লেজেন্ড জিমি ইওভিন ও ড. ড্রে। পাঁচ বছরের মধ্যে মিউজিক ও স্পোর্টসের দুনিয়ায় জনপ্রিয় হয় বিটসের 'b'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+