কে বলে মাছ-মাংস না খেলে শক্তি হয় না! শাকসব্জিতেই খেলায় উন্নতি বিরাট কোহলির

নিরামিষাশী হলেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত তাঁর খেলায় উন্নতি ঘটাতে সাহায্য করেছে।

গত কয়েক বছরের ভারতের অধিনায়ক বিরাট কোহলির শারীরিক পরিবর্তন তাক লাগিয়ে দেওয়ার মতো। আর ফিটনেসকে তো একেবারে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি। এবার জানা গেল গত চারমাস থেকে তিনি একেবারে নিরামিষাশী হয়ে গিয়েছেন। আর এতে নাকি তাঁর খেলারও উন্নতি হয়েছে।

কে বলে মাছ-মাংস না খেলে শক্তি হয় না! শাকসব্জিতেই খেলায় উন্নতি বিরাট কোহলির

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত চারমাস ধরে মাছ মাংসের মতো অ্যানিম্যাল প্রোটিনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন বিরাট। এমনকী খাচ্ছেন না ডিম, দুধ বা অন্যান্য ডেয়ারিজাত পন্যও। তাঁর খাদ্য তালিকায় এখন শুধুই রয়েছে বিভিন্ন প্রোটিন শেক, শাক-সব্জি, ও সয়া।

ভারত অধিনায়কের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, খুব বেশিদিন এই ডায়েট চালু না করলেও এখনই বিরাট এর উপকার পেতে শুরু করেছেন। তাঁর হজম-শক্তি বাড়ায় শরীরেও আগের চেয়ে অনেক বেশি শক্তি অনুভব করছেন তিনি। মাছ-মাংস-ডিমের কোনও অভাব তিনি বোধ করছেন না।

এনিয়ে কোহলির বাড়িতেও কোনও সমস্যা নেই। কারণ তাঁর সঙ্গে সঙ্গে বিরাট-পত্নী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও নিরামিষাভোজী হয়ে গিয়েছেন। তবে বিরাটের কিন্তু এই সিদ্ধান্ত হঠাত নয়। বছর দুয়েক আগেই তিনি জানিয়েছিলেন তিনি নিরামিষাশী হয়ে যেতে চান।

২০১৮ সালে কিন্তু কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই বছরের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি রাজকোট টেস্টেই ১০০০ রানের গণ্ডি পার করেছেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি পরপর দুই বছরে টেস্টে ১০০০ রান করলেন। ইংল্যান্ডেও ধারাবাহিকভাবে ভাল খেলেছেন। এই ফর্মের কতটা শাক-সব্জির কেরামতিতে তা গবেষণার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+