লকডাউনে ভারত অধিনায়ককে খোঁচা, পাল্টা পিটারসনকে মোক্ষম জবাব দিলেন বিরাট

লকডাউনে ভারত অধিনায়ককে খোঁচা, পাল্টা পিটারসনকে মোক্ষম জবাব দিলেন বিরাট

বিরাট কোহলিকে ট্রোলড করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। করোনা লকডাউনে কেপির সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আড্ডা দিতে দেখা গিয়েছে। সেই আড্ডার পর বেশ কয়েকবার একে অন্যের লেগ পুল করেছেন বিরাট-পিটারসন। এবার পিটারসনকে একহাত নিলেন ভিকে!

আড্ডায় বিরাট-পিটারসন

আড্ডায় বিরাট-পিটারসন

এর আগে কেপির সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় মাঝে ডিনার টাইম বলে কল করে বিরাটকে ভিডিও ছেড়ে খেতে আসতে ডাক দিয়েছিলেন অনুষ্কা। সেই নিয়ে বিরাটের লেগপুল করেন পিটারসন। পরে বিরাটেরে দাড়ি নিয়ে কেপি মজা করেন।

দাড়িতে পাক ধরেছে!

দাড়িতে পাক ধরেছে!

লকডাউনে অনুষ্কা বিরাটের হেয়ারস্টাইল পাল্টে দিয়েছেন। পরে বিরাট নিজে দাড়ি কামিয়ে নিজেকে স্মার্ট লুক দেন। সেই লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। যারপর বিরাটকে খোঁচা দিয়ে পিটারসন লিখেছিলেন, দাড়িতে পাক ধরা লুকোতেই দাড়ি কেটেছেন বিরাট!

কোহলিকে বিরাট উপদেশ কেপির

সোশ্যাল মিডিয়ায় বিরাট এবার পুরনো একটি মুখ ভর্তি দাড়ির ছবি পোস্ট করেছেন যেখানে তাকে বেশ কুল দেখাচ্ছে। সেই ছবি পোস্ট করতেই ফের লেগপুল করতে চলে আসেন পিটারসন। এবার কেপি বিরাটের ইনস্টা পোস্টে গিয়ে দাড়ি কামিয়ে ফেলার উপদেশ দেন।

পিটারসনের ক্লাস নিলেন কোহলি

পিটারসনের ক্লাস নিলেন কোহলি

পাল্টা এবার পিটারসনের ক্লাস নিয়েছেন কোহলি। পোস্টে মজা করে কোহলি লিখেছেন, 'আমার দাড়ি তোমার টিকটক ভিডিওর থেকে অনেক ভালো!' ম্যারাথন লকডাউনের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ও বর্তমান দুই ক্রিকেটারের এই মজার টিপ্পনি নেটিজেনরা দারুণভাবে উপভোগ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+