কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কোহলি!

কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কোহলি!

কিংবদন্তি অনিল কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মসকরার পাত্র হলেন রান মেশিন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন লেগ স্পিনার তথা হেড কোচকে নিয়ে কী এমন লিখলেন দেশের বর্তমান ক্রিকেট অধিনায়ক যে তাঁকে নিয়ে নানা ধরনের মিম তৈরি করলেন নেটিজেনরা।

কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কোহলি!

২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়েছিলেন গ্রেট অনিল কুম্বলে। তখনও দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেই সময় নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নিয়ে কোচ এবং অধিনায়কের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। কুম্বলে এবং বিরাটের মধ্যে অশান্তির আঁচ টের পেয়েছিলেন দেশের সাধারণ ক্রিকেট প্রেমীরাও। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বের জেরে জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরতে বাধ্য হয়েছিলেন কুম্বলে। পরিবর্তে বিরাট কোহলির কাছের মানুষ রবি শাস্ত্রীকে ওই পদে বসানো হয়েছিল।

এই ঘটনার পর থেকে বিরাট কোহলি ও অনিল কুম্বলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলতে থাকে দেশের ক্রিকেট মহলে। দুই রথির সম্পর্ক নিয়ে অতীতে সোশ্যাল মিডিয়ায় নানা মিমও তৈরি হয়েছে। সেসবের তোয়াক্কা না করে বরফ গলানোর পথে এক পা এগিয়ে দিলেন টিম ইন্ডিয়া তথা আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি।

শনিবার অনিল কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তিকে 'অনিল ভাই' বলে সম্বোধন করেছেন ভিকে। তা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ভারত অধিনায়ককে মসকরার পাত্র বানিয়েছেন কেউ কেউ। বিস্ময়ের সঙ্গে মজা করে এক নেটিজেন লিখেছেন, তবে কি বিরাট কোহলির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল! অন্যথায় দুধ ও ঘোলের মিশ্রণ যে অসম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+