'আজ কী পার্টি মেরে তরফ সে'- কে পার্টি দিলেন ভারতীয় দলকে
একটা হেকটিক ক্রিকেট ক্রীড়াসূচির মধ্যে রয়েছে ভারতীয় দল। তারমধ্যে একটা ছোট্ট ছুটির ফাঁকে ধরা দিলেন গোটা দল।
আজ কি পার্টি মেরে তরফ সে- এমনটাই বলে ম্যাচের আগের দিন রাতে পার্টিতে মাতলেন বিরাট এন্ড কোং। আর কে পুরমের নিউভা রেস্তোঁরায় বসেছিল জমজমাট খানাপিনার আসর।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগের দিন পুরো দল নিয়ে রেস্তোঁরায় হাজির হয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। পার্টিতে হাজির ছিলেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মণীশ পান্ডে, জসপ্রীত বুমরাহ, রবি শাস্ত্রী সকলেই।
একটা হেকটিক ক্রিকেট ক্রীড়াসূচির মধ্যে রয়েছে ভারতীয় দল। তারমধ্যে একটা ছোট্ট ছুটির ফাঁকে ধরা দিলেন গোটা দল। আসলে আশিস নেহরার দীর্ঘ ক্রিকেট জীবনে অবসর নিতে চলেছেন সেটাকে সেলিব্রেট করতেই ছিল এই বিশেষ আয়োজন বাদ গেলেন না শিখর ধাওয়ানও। দিন দুয়েক আগেই তাঁর বিবাহ বার্ষিকী গেছে তাই কেক কাটলেন তিনিও।
অধিনায়ক বিরাট কোহলি নিজেই টুইটার অ্যাকাউন্টে এই পার্টির ছবি পোস্ট করেছেন। তার নিচে ট্যাগলাইনে লিখেছেন, শিখর ধাওয়ান ও আয়েশাকে অভিনন্দন।
Great fun with the boys at Nueva. 👌🤙
And a very Happy Anniversary to Jatt ji @SDhawan25 and Aesha. 😊@BCCI #StumpedAtNueva #TeamIndia #SouthAmericanCuisine pic.twitter.com/LNFaWerGVb
— Virat Kohli (@imVkohli) November 1, 2017
ক্যাপ্টেন কোহলির রেস্তরাঁয় 'কোল্ড পিৎজায় উষ্ণ সেলিব্রেশন' করেছেন বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। বুমরাহ, দীনেশ কার্তিকদের সঙ্গে ছবি পোস্ট করে অক্ষর জানিয়েছেন, 'এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ।'
এদিকে হোটেল কর্মচারীরাও দারুণ খুশি ভারতীয় দলকে হোস্ট করতে পেরে। হোটেলের পুরো দলের আবদারে তাঁদের সঙ্গে ছবি তুললেন মহেন্দ্র সিং ধোনিও।
Click it and Unblock the Notifications