সচিনকে ছুঁয়ে নতুন নজির ক্যাপ্টেন কোহলির
ফের নজির গড়লেন বিরাট কোহলি, এবার ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে।
ফের সচিনকে ছুঁলেন বিরাট কোহলি। এবার এবার র্যাঙ্কিংয়ের পয়েন্টে। আইসিসি র্যাঙ্কিংয়ে একজন ভারতীয়র সবচেয়ে বেশি পয়েন্ট এতদিন ছিল সচিনের দখলে। এবার সেই পয়েন্টের সমান পয়েন্ট ব্যাগে ভরলেন কোহলি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পরপর দুটি শতরান করে ৩০ টি শতরান করেছেন ক্যাপ্টেন কোহলি। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ১৩১ এবং অপরাজিত ১১০ রানের ইনিংস কোহলিকে ৮৮৭ রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন। এ ব্যাপারে সচিন তেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন কোহলি। ১৯৯৮ সালে আইসিসি র্যাঙ্কিংয়ে মাস্টারব্লাস্টারও ৮৮৭ পয়েন্টে পৌঁছেছিলেন। ১৯ বছর বাদে দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই নজির ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

ব্যাটসম্যানদের সেরা দশে ভারতীয়দের মধ্যে কোহলি ছাড়া রয়েছেন রোহিত শর্মা। রোহিতের র্যাঙ্কিং নয়। ব্যাটসম্যানদের সেরাদের মধ্যে কোহলির ঠিক পরে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

ফাস্ট বোলার হিসেবে ফাস্ট উত্থানের নজির গড়লেন জসপ্রীত বুমবার। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বোলারদের মধ্যে তিনি ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। ২৭ ধাপ উঠে চার নম্বরে চলে এসেছেন এই পেসার । বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন হ্যাজেলউড। সেরা বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ২০ নম্বর থেকে দশম স্থানে উঠে এসেছেন।












Click it and Unblock the Notifications