টেস্টে নয়া মাইলস্টোন ছুঁয়ে হোটেলে ফিরেই 'সারপ্রাইজ' পেলেন বিরাট
কোহলি নতুন মাইলস্টোন ছোঁয়া পরে হোটেলে ফিরেই অপ্রত্যাশিত সারপ্রাইজ পেয়েছেন।
খুব অল্প ইনিংসে টেস্টে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের চেয়ে এক ইনিংস কম খেলে এই কৃতিত্ব গড়েছেন তিনি। তাঁর আগে ভারতীয়দের মধ্যে রয়েছেন একমাত্র সুনীল গাভাসকর। চতুর্থ টেস্টে ভারত সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফিরবে।

কোহলির ৪৪ রানে আউটের পর চেতেশ্বর পূজারা অনবদ্য শতরান করে দলকে লিড এনে দিয়েছেন। এদিকে কোহলি নতুন মাইলস্টোন ছোঁয়া পরে হোটেলে ফিরেই অপ্রত্যাশিত সারপ্রাইজ পেয়েছেন। হোটেলের স্টাফরাই দারুণ সারপ্রাইজ দিয়েছেন।
কোহলি ৭০টি টেস্টে ১১৯টি ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। গাভাসকর ৬৫টি টেস্টে ১১৭টি ইনিংসে এই রান পূর্ণ করেন। সচিন করেন ৭৬টি টেস্টে ১২০ ইনিংসে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">What a sweet gesture by the staff at the Harbour hotel in Southampton. Great Hospitality. 👌 <a href="https://t.co/RenuAIOyiT">pic.twitter.com/RenuAIOyiT</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1035604627264352257?ref_src=twsrc%5Etfw">August 31, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তারপরে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (৭২টি টেস্টে ১২৩ ইনিংসে), রাহুল দ্রাবিড়রা (৭৫টি টেস্টে ১২৫ ইনিংসে)।
সুসজ্জিত প্লেটে বিরাটের টেস্ট রানের মাইলস্টোন পেস্ট্রি ও স্ট্রবেরি সহ সাজিয়ে হোটেল স্টাফরা দেন। পরে কোহলি তা টুইটারে শেয়ারও করেছেন। সাউদাম্পটনের হার্বার হোটেলের কর্মীদের এই সারপ্রাইজ বিরাটের মন ছুঁয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications