সৌরভ-ধোনির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছে কোহলি, প্রাক্তন ভারত অধিনায়ককে দরাজ সার্টিফিকেট অজি কিংবদন্তির

সৌরভ-ধোনির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছে কোহলি, প্রাক্তন ভারত অধিনায়ককে দরাজ সার্টিফিকেট অজি কিংবদন্তির

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ন চ্যাপেল মনে করেন ভারতীয় দলের একজন ব্যতিক্রমী অধিনায়ক বিরাট কোহলি। চ্যাপেলের এমনটা মনে হওয়ার কারম বিরাটের দুর্দমনীয় মনোভাব। শেষ দিন পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হিসেবে একই রকম আক্রমণাত্মক ভাব বিরাটের মধ্যে লক্ষ্য করেছেন তিনি।

সৌরভ-ধোনির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছে কোহলি, প্রাক্তন ভারত অধিনায়ককে দরাজ সার্টিফিকেট অজি কিংবদন্তির

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে গিয়েও টেস্ট সিরিজ হারের পরে দিনই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন কোহলি। একই সঙ্গে দুই বছরের বেশি হয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও শতরান আসেনি কোহলির ব্যাট থেকে।

ইএসপিন ক্রিক ইনফোতে লেখা নিজের কলামে চ্যাপেল লিখেছেন, "অন্যতম সফল অধিনায়ক ভারতের বিরাট কোহলি। যখন ধোনির থেকে বিরাটের হাতে ব্যটন যায় তখন একটা বড় চিন্তার কারণ ছিল বিরাটের অসীম উদ্যম। তাঁর অতি উৎসাহী এবং সীমাহীন উদ্যমের কারণে তিনি কি একজন অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? এটা একটা ভাবনার দিক ছিল। এখানে কোনও সংশয়ের কারণ নেই যে বিরাট একজন ব্যতিক্রমী অধিনায়ক। ও কখনও-ই নিজের অতি উৎসাহী এবং অদম্য উদ্যমকে কমায়নি বরং সেটাকে ধরে রেখেই ভারতে উচ্চস্তরের নেতৃত্ব দিয়েছি। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের যোগ্য সমর্থন নিয়ে ভারতকে বিদেশের মাটিতে সাফল্য এনে দিয়েছে বিরাট, যা অন্য কোনও অধিনায়ক করে দেখাতে পারেনি।"

তাঁর আরও সংযোজন, "২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া এবং ২০২১ সালে ইংল্যান্ড, ব্যক্তিগত ভাবে বিদেশের মাটিতে ওর দু'টি সফল সিরিজ ছিল। ঘরে মাঠে দেখতে গেলে অপরাজিত ছিল বিরাটের ভারত। দেশের মাটিতে ৩১টি টেস্টের মধ্যে একটি করে টেস্ট শুধু হেরেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ধোনির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছে কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও সিরিজে হার অধিনায়ক হিসেবে ওর সব থেকে বড় ব্যর্থতা।"

ভারতের টেস্ট ইতিহাসে সফলতম অধিনায়ক বিরাট। ৬৮টি ম্যাচের মধ্যে ভারতকে ৪০টি টেস্টে জয় এনে দিয়েছেন কোহলি। অধিনায়ক হওয়ার পর টেস্টে ৭টি দ্বি-শতরান করেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে কোহলিকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন তিনি। তবে, এবার অধিনায়ক নয়, দলের সাধারণ এক সদস্যের মতো খেলতে দেখা যাবে বিরাটকে। বেঙ্গালুরুতে কেরিয়ারের শততম টেস্ট খেলতে পারেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+