IND vs AFG: প্রথম ম্যাচের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, টি২০-তে কোহলির প্রত্যাবর্তনে বিলম্ব
টি২০ ক্রিকেটে বিরাট কোহলির প্রত্যাবর্তন আরও দীর্ঘায়িত হচ্ছে। বিরাট-রোহিতকে দলে রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করেছিল ভারতীয় নির্বাচক মণ্ডলী। কিন্তু মোহালিতে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে।
এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি২০-তে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট কোহলির। কিন্তু সেটা বৃহস্পতিবার নয়। হতে পারে রবিবার। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলবেন না কিং কোহলি। ব্যক্তিগত কারণেই সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কোহলি। এমনকি মোহালিতে আসেননি বিরাট। সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করলেন কোচ রাহুল দ্রাবিড়।

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকবেন না। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এই বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসবেন।
টি২০ বিশ্বকাপের আগে কোহলি-রোহিতের সঙ্গে বাকিদের পারফরম্যান্সও আতসকাচের নীচে ফেলা হবে। এহেন পরিস্থিতিতে আচমকাই প্রথম ম্যাচ থেকে বিরাট কেন সরে দাঁড়ালেন, সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন , বিরাটকে আমরা প্রথম ম্যাচে পাব না। তবে ইন্দোরে পরের ম্যাচে ও খেলবে। কেন কী কারণে কোহলি সরলেন, সেই প্রসঙ্গে দলের হেডস্যার বলেছেন, বিরাটের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে। তাই ও খেলতে পারবে না, আমাদের জানিয়েছে।
বোর্ডের নির্বাচকেরা দল বেছে নেওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন কোহলির সঙ্গে। ভারতের প্রাক্তন অধিনায়কের থেকে তাঁদের কী প্রত্যাশা, সেটা স্পষ্ট বলে দেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে কোহলির ভূমিকার কথাও জানিয়ে দেওয়া হয়।
কোহলি টি২০ ফরম্যাটে তাঁর ভূমিকা সম্পর্কে স্বচ্ছ ধারণ পেয়েছেন। কারণ ভারতীয় দলের টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই কেপটাউনে উড়ে গিয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তাঁর সঙ্গে একটি বৈঠক করেন কোহলি। সেখানে বিস্তারিত কথা হয় কোহলিকে টি২০তে কোন ভূমিকায় দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
টি২০ ফরম্যাটে ১১৫ ম্যাচে ৪০০৮ রান রয়েছে কোহলি। তবে ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে তিনি খেলেননি। একটা সময় শোনা যাচ্ছিল টি২০খেলতে আর ইচ্ছুক নন তিনি। যদিও তাঁকে দলে রেখেই টি২০ বিশ্বকাপের পরিকল্পনা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications