রাজকোটে কী হবে বিরাটদের রাজ, প্রহর গুনছেন ভারতীয় ফ্যানরা

তিন ম্যাচের সিরিজে শনিবার দ্বিতীয় টি-২০ জিতলেই বিরাটের মুঠোয় চলে আসবে সিরিজ।

রাজকোটেই সিরিজ জিতে নিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। দিল্লিতে কিউয়িদের কার্যত উড়িয়ে দেওয়ার পর চাঙ্গা বিরাট এন্ড কোং।

 রাজকোটে কী হবে বিরাটদের রাজ, প্রহর গুনছেন ভারতীয় ফ্যানরা

শনিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। আর শনিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বড় রান করে বিপক্ষকে প্যাঁচে ফেলে দেওয়াই ব্লু প্রিন্ট সাজাচ্ছে তারা।

প্রথম ম্যাচে দুরন্ত ফর্মের ঝলক দেখিয়েছেন রোহিত শর্মা-শিখর ধবন জুটি। মূলত তাদের দুজনরেই ধামাকা ৮০ রানের দুটি ইনিংস কিউয়িদের থেকে ম্যাচ বার করে নিয়ে গেছে। প্রথম টি-২০ ম্যাচে কিউয়ি বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন তাঁরা। রাজকোটেও ইনিংসের দুর্দান্ত শুরু করার জন্য রোহিত ও ধবনের দিকেই তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। ফর্মে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। শেষ পর্যায়ে দুরন্ত রান তোলার বড় ভরসা হতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পান্ডিয়ারা।

 রাজকোটে কী হবে বিরাটদের রাজ, প্রহর গুনছেন ভারতীয় ফ্যানরা

পাশাপাশি ভারতীয় বোলিং ব্রিগেডও এখন দারুণ তৈরি। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহরা পেস বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন, অন্যদিকে স্পিনবিভাগে যজুবেন্দ্র চাহাল , কেদার যাদবরাও একইভাবে নিজেদের পারফরম্যান্স দিয়ে দলকে সমৃদ্ধ করছেন।

এদিকে এই ম্যাচে সিরিজে ফিরতে মরিয়া নিউজিল্যান্ডও। সাম্প্রতিক ক্রিকেটে ভারতের প্রতিপক্ষ হিসেবে তারাই একমাত্র বেগ দিয়েছে। একদিনের সিরিজের তিনটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ সিরিজ করেছে। এবার টি-টোয়েন্টিতে টিকে থাকতে রাজকোটে ম্যাচ জিততে মরিয়া তারা। দিল্লিতেই প্রথমবার ভারতের কাছে টি-টোয়েন্টিতে হেরেছে কিউয়িরা। আগের ম্যাচের ফলাফল হাতিয়ার করে ফের ঝাঁপিয়ে পড়তে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+