গা ভর্তি কোহলির ট্যাটু, ফ্যানের এমন চমক দেখে তাঁকে বুকে জড়িয়ে নিলেন বিরাট

ট্যাটু জিনিসটা নিজে খুবই পছন্দ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের বিভিন্ন সময় শরীরে একাধিক ট্যাটু করিয়েছেন বিরাট। সেই ট্যাটুই কিনা এবার অবাক করল বিরাটকে।

ট্যাটু জিনিসটা নিজে খুবই পছন্দ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের বিভিন্ন সময় শরীরে একাধিক ট্যাটু করিয়েছেন বিরাট। সেই ট্যাটুই কিনা এবার অবাক করল বিরাটকে।

কী ঘটেছে

কী ঘটেছে

বুধবার থেকে বিশাখাপত্তনমে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগের দিন সাংবাদিক বৈঠক সেরে বেরোনোর সময় এক ফ্যানের কাণ্ড দেখে চমকে যান বিরাট। সাংবাদিক বৈঠকের রুম থেকে বেরোতে পিন্টু বেহরা নামের এক ক্রিকেট ফ্যান বিরাটের দিকে এগিয়ে আসেন।

প্রথমটায় সাধারণ ফ্যানের মতো সেলফি বা অটোগ্রাফের আবদার ভেবেছিলেন বিরাট। এরপরই চমক। স্থানীয় এক সাংবাদিক ঐ ক্রিকেট ফ্যানের সঙ্গে বিরাটের পরিচয় করিয়ে দেন। পরিচয় হতে জামা খুলে ফেলেন ক্রিকেট ফ্যান।জামা খুলতেই অবাক বিরাট। ক্রিকেট ফ্যানের শরীর জুড়ে বিরাটের ট্যাটু।

ট্যুাটুতে কী কী রয়েছে

ট্যুাটুতে কী কী রয়েছে

কোহলির মস্ত বড় ফ্যান বুকের বাঁ-দিকে কোহলির ট্যাটু করিয়েছেন। পিঠে রয়েছে কোহলির জার্সি নম্বর ১৮। সেই সঙ্গে কোহলিকে নিয়ে নানা পরিসংখ্যান। কোথাও ২০১১ ও ২০১৯ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে কোহলির পরিসংখ্যান। কোথাও আবার কোহলি আজ পর্যন্ত কী কী পুরস্কার পেয়েছেন সেই সব খতিয়ান। ফ্যানের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যান বিরাট।

মোট ট্যাটুর সংখ্যা

মোট ট্যাটুর সংখ্যা

পিন্টু বেহরার শরীরে মোট ১৬টি ট্যাটু রয়েছে। যার মধ্যে একটি ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের। বাকি ১৫টি ট্যাটু বিরাটের। কোহলিভক্ত এই ফ্যানের কাণ্ড দেখে তাঁকে বুকে জড়িয়ে ধরেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+