ইংল্যান্ড টেস্টের আগে কোয়ারেন্টাইনে শরীর চর্চায় মগ্ন বিরাট! ভিডিও ভাইরাল

ইংল্যান্ড টেস্টের আগে কোয়ারেন্টাইনে শরীর চর্চায় মগ্ন বিরাট! ভিডিও ভাইরাল

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে চেন্নাইয়ে হোটেল কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সময়ে টিম ইন্ডিয়ার সময় কীভাবে কাটছে, তা বুঝিয়ে দিলেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল হোটেলে তাঁর শরীর চর্চার ভিডিও।

বিরাটের শরীর চর্চা

বিরাটের শরীর চর্চা

সদ্য এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হওয়া বিরাট কোহলি, পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন। প্রায় দুই মাস পর ফের বাইশ গজে নামতে চলেছেন ভারতীয় অধিনায়ক। করোনা ভাইরাসের কারণে কোয়ারেন্টাইন পর্ব চলাকালীন এখনও মাঠে অনুশীলনে নামার সুযোগ না পেয়ে হোটেলের ঘরেই শরীর চর্চায় মেতে উঠলেন বিরাট।

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কোয়ারেন্টাইন পর্ব চলাকালীন চেন্নাইয়ের হোটেলে শরীর চর্চা করে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। সেই সময়ের এক ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যেখানে এক পাঞ্জাবি গানের সঙ্গে বিরাটকে সাইক্লিং করতে দেখা যাচ্ছে।

করোনামুক্ত টিম ইন্ডিয়া

করোনামুক্ত টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলতে চেন্নাই পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও বিসিসিআইয়ের নির্দেশ সেখানে টিম ইন্ডিয়ার প্রতি সদস্যের তিন বার করে কোভিড ১৯ টেস্ট করা হয়। সবার সবকটি টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে চেন্নাই পৌঁছনো ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ছোট ছোট দলে ভাগ হয়ে চিপকে অনুশীলনে নামবেন বিরাট কোহলিরা। তার আগে ভারতীয় ক্রিকেটারদের আরও দুটি করোনা টেস্টে (আরটি-পিসিআর) অংশ নিতে হবে বলে জানানো হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড সিরিজ

ভারত বনাম ইংল্যান্ড সিরিজ

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি থেকে দুই দলে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+