দশ হাজারের এলিট ক্লাবে বিরাট, পিছনে পড়ে রইলেন সবাই

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের পাশাপাশি ভারতীয় হিসাবে দশ হাজার একদিনের ম্যাচের রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি।

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের পাশাপাশি ভারতীয় হিসাবে দশ হাজার একদিনের ম্যাচের রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি। একইসঙ্গে সবাইকে টপকে সবচেয়ে দ্রুততম হিসাবে এই নজির গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটে আর কেউ এত তাড়াতাড়ি দশ হাজার রানের মাইলস্টোনে পৌঁছননি।

দশ হাজারের এলিট ক্লাবে বিরাট, পিছনে পড়ে রইলেন সবাই

এদিন মাত্র ২০৫টি ইনিংস খেলে বিরাট ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন। দ্বিতীয় স্থানে চলে গেলেন সচিন তেন্ডুলকর। তিনি ২৫৯টি ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তারপরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ২৬৩টি ইনিংসে দশ হাজার রান পূর্ণ করেন। এরপরে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৬৬ ইনিংস), দক্ষিণ আফ্রিকার জাক কালিস (২৭২ ইনিংস)।

দশ হাজারের এলিট ক্লাবে বিরাট

সবমিলিয়ে ১৩তম ক্রিকেটার হিসাবে কোহলি একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পূর্ণ করলেন। একদিনের ও টেস্ট ক্রমতালিকায় বিরাটই এখন এক নম্বর ব্যাটসম্যান। ৩০তম জন্মদিনের আগেই বিরাট নতুন কৃতিত্বের শিখরে পৌঁছে গেলেন। সচিন তেন্ডুলকরের পর একদিনের ক্রিকেটে এখন সবচেয়ে বেশি শতরানের মালিক কোহলিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+