টি-টোয়েন্টি রেকর্ডে জয়বর্ধনেকে টপকে গেলেন বিরাট, কী বলছে পরিসংখ্যান

টি-টোয়েন্টি রেকর্ডে জয়বর্ধনেকে টপকে গেলেন বিরাট, কী বলছে পরিসংখ্যান

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তৃতীয় টি-টোয়েন্টি হারলেও ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ জেতাতে না পারলেও ক্রিকেট মহলে প্রশংসীত হয়েছে বিরাটের লড়াই। ২০ ওভারের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে অর্ধশতরান সংখ্যায় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসকে ধরে ফেলেছেন কোহলি। একই সঙ্গে অন্য এক রেকর্ডে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনকে টপকে গেলেন ভারত অধিনায়ক।

বিরাটের অর্ধশতরান

বিরাটের অর্ধশতরান

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি হেরে গিয়েছে ভারতীয় ক্রিকট দল। দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি বিরাট কোহলি। ৪৬ বল ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আটটি চার ও চারটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

টি-টোয়ন্টিত ৭৫-র বেশি রান

টি-টোয়ন্টিত ৭৫-র বেশি রান

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরানের মাধ্যমে অন্য এক রেকর্ডের মালিক হয়েছেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে মোট পাঁচ বার টি-টোয়েন্টির এক ইনিংসে ৭৫ ও তার বেশি রান করেছেন ভারত অধিনায়ক। যখন দলের বাকি ব্যাটসম্যানরা তিরিশের গণ্ডি পেরোতে পারেননি। টপকে গিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে।

দ্বিতীয় স্থানে জয়বর্ধনে

দ্বিতীয় স্থানে জয়বর্ধনে

টি-টোয়েন্টির এই অনবদ্য রেকর্ডের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। টি-টোয়েন্টির এক ইনিংস তিনি চার বার ৭৫ ও তার বেশি রান করেছেন মাহেলা। যখন দলের বাকি সদস্যরা ৩০ রানও করতে পারেননি।

অন্যান্য ব্যাটসম্যান

অন্যান্য ব্যাটসম্যান

একই প্রেক্ষাপটে টি-টোয়েন্টির এক ইনিংসে দুই বার ৭৫ ও তার বেশি রান করেছেন বিশ্বের আট জন ব্যাটসম্যান। বিশ্বের ৫২ জন ব্যাটসম্যান একই প্রেক্ষাপটে এক বার টি-টোয়েন্টির এক ইনিংসে ৭৫ ও তার বেশি রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+