Virat Kohli: বিশ্রামের মধ্যেই গুরুতর চোট পেলেন বিরাট! কোহলির ছবি উদ্বেগ বাড়াচ্ছে ভক্তদের
একদিনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলার পর বিশ্রামেই আছেন বিরাট কোহলি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল টি২০ সিরিজ খেললেও কিং কোহলি আপাতত ক্রিকেট থেকে অনেক দূরে। গত দুই দিন ধরে যখন হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে উদ্বেল ভারতীয় ক্রিকেট। তখন হঠাৎ করেই কোহলিকে নিয়ে তৈরি হল উদ্বেগ। গুরুতর চোট পেলেন কিং কোহলি?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন বিরাট। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বাঁ চোখে কালশিটে পড়ে গিয়েছে। মনে হচ্ছে, নাকের উপর লাগানো রয়েছে টেপও।ডানদিকের গালে কাটার দাগ রয়েছে। এই ছবি দেখে প্রথমে উদ্বেগ তৈরি হয় বিরাট ভক্তদের মনে। তাহলে কী বাড়িতে থাকাকালীন গুরুতর চোট পেলেন কোহলি? কতদিন থাকতে হবে মাঠের বাইরে?

বিরাট কি তাহলে দুর্ঘটনার কবলে পড়েছিলেন? নাকি আহত হয়েছেন? নাকি অন্য কিছু? সারা মুখেও দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন। যদিও নিজের অবস্থা জানিয়ে দিয়েছেন কিং কোহলি। যদিও কাহানি মে টুইস্ট আছে ছবির মধ্যেই। ছবিতে দেখা যাচ্ছে ভিকট্রি সাইন দেখাচ্ছেন কোহলি।
প্রাথমিকভাবে উদ্বেগ তৈরি হলেও পরে বোঝা যায় আসল বিষয়টি। কোহলি কিছু না জানালেও আসলে বিখ্যাত একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য এমন মেকআপ নিতে হয়েছে কোহলিকে। বিরাট এই ছবি শেয়ার করার পর তা নেট দুনিয়ায মুহূর্তের মধ্যে ঝড় তোলে।
কোহলি মানেই মচক, মাঠ হোক মাঠের বাইরে। বিরাট ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়েন। বিশ্বকাপের মঞ্চে তিনটি শতরান সহ ৭১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সেরা ক্রিকেটার হয়েছেন। কিন্তু কেরিয়ারে দ্বিতীয়বার বিশ্বকাপ খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ফাইনালে হারের ক্ষত এখনও হয়ত শুকাইনি বিরাটের মনে, তারইমধ্যে কোহলির ক্ষত দেখে চমকেই যান ভক্তরা।
যদিও গোটা বিষয়টি জানার পর স্বস্তি ফিরেছে বিরাট ভক্তদের মনে। কোহলি এই ছবি পোস্ট করে বিশদে কিছু বলেননি। তবে মনে করা হচ্ছে তিনি কোনও বিজ্ঞাপনী চমক দেখালেন এই ছবি দিয়ে।












Click it and Unblock the Notifications