অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ফোকাসড কোহলি, তাতাচ্ছেন দলকেও

শ্রীলঙ্কা সফরের পর দিন দশেকের বিশ্রাম কাটিয়ে ফের শুরু ভারতের ক্রিকেট। এবার কোহলি এন্ড কোংয়ের ফোকাসে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা ওভার। এবার টিম ইন্ডিয়ার ফোকাসে অস্ট্রেলিয়া। ভারতে এসেছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া দুটো আলাদা চ্যালেঞ্জ তা জানেন বিরাট কোহলি। তবে রবিবাসরীয় চেন্নাইতে মেগা এনকাউন্টারের আগে অস্ত্র ঝালিয়ে নিচ্ছে গোটা দল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে ফোকাসড কোহলি, তাতাচ্ছেন দলকেও

৩০ টি শতরান পুড়ে ফেলেছেন পকেটে। কিন্তু বিরাট কোহলি-র সাফ কথা তাঁর তিন অঙ্কের রানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। বিরাট বলেছেন, 'আমি তিন অঙ্কের জন্য খেলিনা। আমার কাছে দলের জয় অনেক বেসি গুরুত্বপূর্ণ। আমি যদি ৯৮-৯৯ রান করে আউট হয়ে যাই তাতেও দুঃখ হবে না, যদি দল জেতে। '

শিখর ধাওয়ান স্ত্রী-র অসুস্থতার জন্য নাম সরিয়ে নিয়েছেন, তাই ওপেনিং স্লটে অজিঙ্ক রাহানের খেলার সম্ভবনা দারুণ উজ্জ্বল। অধিনায়ক নিজেই জানিয়ে দিয়েছেন, 'আমরা অজিঙ্ক রাহানেকে টপ অর্ডারে ফিরিয়ে আনছি।' আসলে স্টপগ্যাপে এর আগেও জিঙ্কস অনেকবারই সফল হয়েছেন। এবারও অজি বোলিং অ্যাটাকের প্রাথমিক ধাক্কাটা রোহিত শর্মার সঙ্গে সামলাবেন অজিঙ্ক রাহানে।

How does #TeamIndia batsman @ajinkyarahane88 prepare his kit bag ahead of a series? Find out - https://t.co/O9oeOdmE9B - by @Moulinparikh pic.twitter.com/JJ4cWVC3aZ
— BCCI (@BCCI) September 16, 2017

চেন্নাইয়ের মাঠে প্রাথমিকভাবে স্পিনার সমৃদ্ধ আক্রমণ সাজানোর ভাবনায় থিঙ্কট্যাঙ্ক। বিরাটের হাতে রয়েছেন কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলরা। তবে প্রথম একাদশে কাদের খেলাবেন তা নিয়ে এখনও পরিষ্কার ইঙ্গিত দেননি। দুই রিস্ট স্পিনার চাহাল -কুলদীপ থাকা দলের পক্ষে বাড়তি সুবিধা জানিয়েছেন কোহলি।

টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর খেলায় দ্রুত রান ওঠে এমনটাই জানিয়েছেন বিরাট কোহলি। আসলে তার ইঙ্গিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধামাকা ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া।

One final nets ahead of tomorrow's first ODI in Chennai. #TeamIndia #INDvAUS pic.twitter.com/nKdYeWlo1f
— BCCI (@BCCI) September 16, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+