আইপিএল ২০২০-এর আবহে জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল

আইপিএল ২০২০-এর আবহে জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল

করোনা ভাইরাসের আবহে একদিকে আইপিএল ২০২০ মানুষকে উজ্জীবিত করছে, ঠিক তখন হাসিখুশি ডিন জোন্সের আকস্মিক প্রয়াণ ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল। মাত্র ৫৯ বছর বয়সে প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্বের ক্রিকেট মহল। শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার সহ অন্যান্য রথি-মহারথিরা।

আইপিএল ২০২০-এর আবহে জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল

ডিন জোন্সের আকস্মিক প্রয়াণে হতভম্ব হয়ে গিয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ক্রিকেটারের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

মুম্বইতে ডিন জোন্সের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। জোন্সের অভাব অনুভূত হবে বলে জানিয়েছেন স্মিথ।

প্রিয় ডিনোর মৃত্যু মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ডিনোর অভাব ক্রিকেট মহলে অনুভূত হবে বলে লিখেছেন ওয়ার্নার।

অস্ট্রলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রাক্তনী ডিন জোন্সের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি দারুণ মানুষ ছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার।

ডিন জোন্সের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী এবং দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

মাত্র ৫৯ বছর বয়সে জোন্সের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক জিমি নিশাম এবং সে দেশের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিশ।

ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, ইরফান পাঠান, আকাশ চোপড়া ডিন জোন্সের প্রয়াণে নিজেদের বেদনা ব্যক্ত করেছেন।

ডিন জোন্সের প্রয়াণে শোক প্রকাশ করেছে এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+