Virat Breaking: বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন! কারণটা কী?

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের পরই ফের চমক দিলেন বিরাট কোহলি। টি ২০ বিশ্বকাপের আগে টি ২০ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন। এরপর তাঁকে ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেন নির্বাচকরা। ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে বিতর্কে জড়ানোর পর এবার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি।

বিরাট ঘোষণা

বিরাট ঘোষণা

১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু পার্লে। সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন তিনি যে আর থাকছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছরই। টেস্ট অধিনায়কত্ব তিনি যে এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন সেটা অবশ্য বোঝা যায়নি। তবে বিরাট কোহলির সঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে জায়গায় পৌঁছেছিল তাতে দক্ষিণ আফ্রিকা সফরের পর বোর্ডের পদক্ষেপের দিকেও অনেকে তাকিয়ে। প্রোটিয়াদের দেশে ফাইনাল ফ্রন্টিয়ারে ভারতের প্রথমবার সিরিজ জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার পরদিনই বড় সিদ্ধান্তটি নিয়ে ফেললেন বিরাট। উল্লেখ্য, কেপ টাউন টেস্ট শেষ হওয়ারও কথা ছিল আজ। কিন্তু টেস্টটি চতুর্থ দিনেই শেষ হয়ে যায়। বিরাট কোহলির কেরিয়ারে এটি ছিল ৯৯তম টেস্ট।

সততার কথা

সততার কথা

দেশের সফলতম টেস্ট অধিনায়ক বিরাট বিবৃতিতে লিখেছেন, সাত বছর ধরে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, উদ্যমের সঙ্গে ঐকান্তিকভাবে দলকে সঠিক দিশায় চালনা করার চেষ্টা করেছি। নিজের সততা বজায় রেখেই কর্তব্য পালন করেছি। সব কিছুরই একটা শেষ থাকে, যেমনটা আমার ক্ষেত্রে এখন ভারতের টেস্ট অধিনায়কত্বের বিষয়ে। এই যাত্রাপথে নিশ্চিতভাবেই ওঠা-নামা ছিল। কিন্তু প্রয়াস বা বিশ্বাসের ক্ষেত্রে কখনোই কোনও কমতি ছিল না। নিজের সাধ্যের চেয়েও বেশি, ১২০ শতাংশ দেওয়াই আমার সব সময়ের লক্ষ্য থাকে। সেটা না পারলে আমার মনে হয় সেটা একেবারেই ঠিক হবে না। হৃদয়ে সব সময় স্বচ্ছতা বজায় রেখেছি। আমি দলের প্রতি কখনোই সততার প্রশ্নে আপোষ করতে পারি না।

রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের অবদান নিয়ে

রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের অবদান নিয়ে

দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘ সময় তাঁর প্রতি আস্থা রাখায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট। দলকে নিয়ে তাঁর পরিকল্পনা, দিশার বাস্তবায়ন ঘটাতে সতীর্থরা যেভাবে এককাট্টা হয়ে লড়েছেন তাতে সতীর্থদের প্রতিও ধন্যবাদ জানাতে ভোলেননি কোহলি। তাঁর কথায়, এই সফর এত স্মরণীয় ও সুন্দর হয়েছে সতীর্থদের জন্যই। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ফল করা যে সম্ভব হয়েছে রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের জন্যই সে কথারও উল্লেখ রয়েছে বিরাটের বিবৃতিতে। টেস্ট ক্রিকেটকে নিয়ে যে দিশায় ভারতীয় দল গিয়েছে তাতে রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের যে বড় ভূমিকা রয়েছে তারও উল্লেখ করেছেন বিশ্বের ১ নম্বর টেস্ট দলের সদ্যপ্রাক্তন অধিনায়ক বিরাট।

মাহিকে ধন্যবাদ

মাহিকে ধন্যবাদ

সবশেষে মহেন্দ্র সিং ধোনির প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে বিরাট লিখেছেন, অধিনায়ক হিসেবে আমার প্রতি আস্থা রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে যে আমি পারব সেটা ধোনি বুঝেছিলেন। সে জন্য তাঁকেও ধন্যবাদ। তবে ধোনির মতোই টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে চমকই দিলেন বিরাট। এরপর ভারতের পরবর্তী টেস্ট সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে। বেঙ্গালুরুতে নিজের শততম টেস্ট খেলবেন বিরাট। তার আগে আচমকা অধিনায়কত্ব ছাড়ার কারণ নিয়ে চলছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+