টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের 'সারপ্রাইজ প্যাকেজ' কে, জানালেন বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের 'সারপ্রাইজ প্যাকেজ' কে, জানালেন বিরাট কোহলি

পেসারদের দাপটে ইন্দোরে শ্রীলঙ্কাকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই ম্যাচেই দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন ঘটেছে জসপ্রীত বুমরার। আবার এই ম্যাচেই মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেওয়া পেসার নভদীপ সাইনির পারফরম্যান্স সকলের মন কেড়েছে। ঠিক সেই মুহুর্তে ২০২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে ভারতের 'সারপ্রাইজ প্যাকেজ' হিসেবে এক নতুন বোলারের নাম উল্লেখ করেছেন অধিনায়ক বিরাট কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সারপ্রাইজ প্যাকেজ কে, জানালেন বিরাট কোহলি

কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফরম্যান্স দিয়ে চলা প্রসিদ্ধ কৃষ্ণ, এ বছরও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা হতে চলেছেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা এই ফাস্ট বোলার, বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাবড় ব্যাটসম্যানের পায়ে কম্পন ধরিয়েছেন। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর-র হয়ে প্রসিদ্ধের দুর্দান্ত সুপার ওভারও ভোলেনি ক্রিকেট বিশ্ব। তাঁর কেরামতি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নজর এড়িয়ে যায়নি। ঘরোয়া ক্রিকেটে পরিশ্রম ও সাফল্যের পুরস্কার প্রসিদ্ধকে দেওয়া হবে বলে জানিয়েছেন বিরাট। নিউজিল্যান্ড সফরে কর্নাটকের এই ২৩ বছরের বোলার, ভারতীয় দলে ডাক পেতে পারেন বলে আভাস দিয়েছেন অধিনায়ক বিরাট।

ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগ যে এই মুহূর্তে সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তরুণ ফাস্ট বোলার নভদীপ সাইনি-র পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নভদীপ। অভিজ্ঞ জসপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুরদের পাশে দাঁড়িয়ে তরুণ নভদীপ টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছেন বলে দাবি বিরাট কোহলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+