'স্বপ্নের বোলিং কম্বিনেশন', বললেন বিরাট, দিন-রাতের টেস্ট খেলতেও মুখিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক

'স্বপ্নের বোলিং কম্বিনেশন', বললেন বিরাট, দিন-রাতের টেস্ট খেলতেও মুখিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক

মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের সঙ্গে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ভারতের এই বোলিং কম্বিনেশন এই মুহূর্তে বিশ্বসেরা বলে দাবি করলেন অধিনায়ক বিরাট কোহলি। কেবল জসপ্রীত বুমরাই অনুপস্থিত। অন্যথায় টিম ইন্ডিয়া স্বপ্নের বোলিং কম্বিনেশনের অধিকারি বলেও দাবি করলেন ভিকে। একই সঙ্গে ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্ট খেলতে যে তিনি মুখিয়ে আছেন, তাও স্পষ্ট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

ফাস্ট বোলাররা স্বপ্নের ফর্মে

ফাস্ট বোলাররা স্বপ্নের ফর্মে

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলাররা এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছেন বলে দাবি করেছেন বিরাট কোহলি। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকাকে চিত করার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মারা যে পারফরম্য়ান্স দিয়েছেন, তাতে তিনি ভাষা হারিয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাঁর কথায়, ইন্দোরের পিচ ব্যাটিং সহায়ক। সেই পিচকেই নিজেদের চারণক্ষেত্র বানিয়ে ভারতের ফাস্ট বোলাররা নজির গড়েছেন বলে দাবি বিরাটের।

অনুপস্থিত বুমরা

অনুপস্থিত বুমরা

টিম ইন্ডিয়ার এই বোলিং কম্বিনেশনে জসপ্রীত বুমরাকে মিস করছেন অধিনায়ক বিরাট কোহলি। বুমরা ফিরলে ভারতের বোলিং কম্বিনেশন এতটাই শক্তিশালী হবে, যা যেকোনও অধিনায়কের স্বপ্ন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

রেকর্ডে মন নেই

রেকর্ডে মন নেই

বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংস ও ১৩০ রানে টেস্ট জিতে অগ্রজ মহেন্দ্র সিং ধোনিকে টপকে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ছুঁয়ে ফেলেছেন অজি লেজেন্ড অ্যালেন বর্ডারকে। কিন্তু এই রেকর্ড যে তাঁর কাছে মাত্র সংখ্যা, তা জানাতে ভোলেননি বিরাট কোহলি। বললেন, রেকর্ড গড়ার থেকেও ভারতীয় ক্রিকেট উচ্চ থেকে উচ্চতর করাই তাঁর ও তাঁর সতীর্থদের লক্ষ্য।

গোলাপি বলের টেস্ট

গোলাপি বলের টেস্ট

২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে দেশের প্রথম দিন-রাতের টেস্ট। তা ভারতীয় ক্রিকেটে মাইল ফলক রচনা করতে চলেছে বলে জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এরকম ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্মী থাকতে পেরে তিনি ও তাঁর দল গর্বিত বলেও জানালেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+