নিজের ও আরসিবি-র ব্যর্থতা নিয়ে কী জানালেন বিরাট কোহলি
নিজের ও আরসিবি-র ব্যর্থতা নিয়ে কী জানালেন বিরাট কোহলি
করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে বিপর্যস্ত মানব সভ্যতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতে লকডাউন জারি করেছে সরকার। সাধারণ মানুষের পাশাপাশি ঘরবন্দি হয়ে পড়েছেন ক্রিকেটাররা। এমনই এক পরিস্থিতিতে ইনস্টাগ্রাম লাইভে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। এই কথোপকথনে নিজের ক্রিকেট কেরিয়ারের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

করোনা এবং বার্তালাপ
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪৯ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনা। ইংল্যান্ডে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। ভারতে মৃতের সংখ্যা প্রায় ৬০। লকডাউনে পরিবারের সময় কাটানোর পাশাপাশি ঘরেই শরীর চর্চা চলছে ক্রিকেটারদের। তারই ফাঁকে সহ ক্রিকেটারদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসি, মসকরা ও বার্তালাপ। কার্যত সময় কাটাতেই ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথোপকথনে সামিল হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন।

কোহলির ব্যর্থতা
২০১৪ সালের ইংল্যান্ড সফর তাঁর ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে কঠিনতম অধ্যায় ছিল বলে স্বীকার করেছেন বিরাট কোহলি। বলেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য তাঁর মনে ব্যর্থতার ভয় ঢুকে গিয়েছিল। জানিয়েছেন, সেই সময় প্রতিদিনই তাঁর মনে হতো যে হয়তো তিনি আর সফল হবেন না। নিজের কেরিয়ারে এমন সময় ফের ফিরে আসুক, তা চান না বিরাট কোহলি।

অনেক বেশি ক্রিকেটার
লাগাতার ক্রিকেট খেলে যাওয়া নিয়েও মুখ খুলেছেন বিরাট কোহলি। তাঁর কথায়, গত ৯ বছর ধরে টানা ক্রিকেট খেলে চলেছেন তিনি। তার মধ্যে ৬ বছর তাঁকে দেশের অধিনায়কত্বের ভার সামলাতে হয়েছে। বিষয়টা বেশ কঠিন বলে স্বীকার করেছেন বিরাট কোহলি। বলেছেন, ২০০৮ সাল থেকে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। এই দীর্ঘ সময়ে ভারতের ২০১১-র বিশ্বকাপ জয় সহ বিশ্ব ক্রিকেটে বহু উত্থান-পতন দেখেছেন বিরাট। তাঁর কথায়, তিনি ভাগ্যবান, কারণ একই বয়সী ক্রিকেটাররা তাঁর সতীর্থ। তাই হয়তো ভারতের সাফল্যের হার বেশি বলে মনে করেন বিরাট কোহলি।

প্রসঙ্গ আরসিবি
আইপিএলে এখনও পর্যন্ত একবারও খেতাব জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উল্টে গত বেশকিছু বছর ধরে ব্যর্থতাই হয়েছে বিরাট কোহলিদের সঙ্গী। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ভিকে বলেন, তারকা খচিত আরসিবি-র দিকে সবাই তাকিয়ে থাকে। তাই দলের ব্যর্থতা নিয়েই বেশি কথা হয়। কিন্তু একটু গভীরে গিয়ে দেখলে বোঝা যায় যে তাঁর দল আইপিএলে তিন বার ফাইনালে উঠেছে বলে জানিয়েছেন বিরাট। ২০১৬ তার মধ্যে সাম্প্রতিকতম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেতাব প্রাপ্য বলেও মনে করেন ভিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications