নিজের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন কোহলি, তুলে আনলেন ২০১৪ ইংল্যান্ড সফরের ব্যর্থতার প্রসঙ্গ

নিজের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন কোহলি, তুলে আনলেন ২০১৪ ইংল্যান্ড সফরের ব্যর্থতার প্রসঙ্গ

ক্রিকেট সার্কিটে ২০১৯ সাল থেকে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বিরাট কোহলির ব্যাটিং ব্যর্থতা। ২০১৯ সালের শেষের দিক থেকে বর্তমানে ২০২২ সালের মাঝামাঝি এসেও চর্চার বিষয় বস্তু পাল্টায়নি কারণ বিরাট কোহলি এখনও রানে ফেরেননি। এশিয়া কাপ খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে যাওয়ার আগে নিজের বর্তমান ফর্মকে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে তাঁর খারাপ ফর্মের সঙ্গে তুলনা করলেন বিরাট কোহলি।

দীর্ঘ দিন শতরান নেই বিরাটের ব্যাটে:

দীর্ঘ দিন শতরান নেই বিরাটের ব্যাটে:

তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান করেননি বিরাট কোহলি। ২০১৯ সালের শেষের দিকে শেষ বার আন্তর্জাতিক স্তরে শতরান পেয়েছিলেন তিনি। ২০২২ সালে বিরাটের ব্যাটিং ব্যর্থতা আরও বেশি করে ফুটে উঠেছে। টেস্ট, ওডিআই এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চলতি বছরের একেবারেই বলার মতো রান পাননি বিরাট। আইপিএল-এও রান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে।

২০১৪ সালে ইংল্যান্ড সফরের খারাপ ফর্মের সঙ্গে বর্তমান ফর্মের তুলানা:

২০১৪ সালে ইংল্যান্ড সফরের খারাপ ফর্মের সঙ্গে বর্তমান ফর্মের তুলানা:

বিরাট কোহলি তাঁর বর্তমান ফর্মকে তুলনা করেছে ২০১৪ সালে ইংল্যান্ড সফরের খারাপ ফর্মের সঙ্গে। বিরাট জানিয়েছেন ইংল্যান্ডে তাঁর ব্যর্থতার একটা ধারাবাহিকতা ছিল। তবে, বর্তমানে তাঁর ব্যাটে রান না পাওয়াটা চিন্তার কোনও বিষয় নয় কারণ তিনি মনে করেন তিনি ভাল ব্যাটিং করছেন। বেসরকারি সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন, "ইংল্যান্ডে যেটা হয়েছিল সেটার একটা প্যাটার্ন ছিল। এমন কিছু বিষয় যেগুলোর উপর আমায় কাজ করতে হতো এবং কিছু জিনিস কাটিয়ে উঠতে হতো। এই মুহুর্তে, আপনি যথার্থভাবে উল্লেখ করেছেন, এমন কিছু নেই যা আপনি বলতে পারেন যে সমস্যাটি এখানে ঘটছে। ফলে এটা কাটিয়ে ওঠা আমার কাছে সহজ কারণ আমি জানি যে আমি ভাল ব্যাটিং করছি।"

কোহলির ব্যাট তাঁর কথা শুনছে না:

কোহলির ব্যাট তাঁর কথা শুনছে না:

আকাশ চোপড়া ইএসপিএন ক্রিনইফো'তে নিজের কলামে লিখেছেন, "কারোর মনে বিরাট কোহলির স্কিল বা ক্লাস নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। আন্তর্জাতিক ক্রিকেটে আর একটা রান না করলেও অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে গণ্য করা হবে তাঁকে। এক জন এমন ক্রিকেটার যে অসম্ভবকে অসম্ভব করেছে তিন ফরম্যাটের ক্রিকেটে। তবুও এত কিছুর মধ্যেও লুকনোর কোনও জায়গা নেই যে বিরাট কোহলির ব্যাট তাঁর কথা শুনছে না। শট মারের পরিবর্তে অনেক বেশি মিস হচ্ছে।"

এশিয়া কাপে ভারত:

এশিয়া কাপে ভারত:

এশিয়া কাপের সফলতম দল ভারত। অতীতে এশিয়া কাপের ১৪টি সংস্করণের মধ্যে সাতটিতে জিতেছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৮ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+