ম্যাচ শুরুর আগে কেন হাঁটু গেড়ে বসেছিলেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন বিরাট কোহলি

ম্যাচ শুরুর আগে কেন হাঁটু গেড়ে বসেছিলেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন বিরাট কোহলি

দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ একাধিক রেকর্ডের সাক্ষী হয়ে থাকল। গতকালের এই ম্যাচে প্রথমবারের জন্য বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারাল পাকিস্তান। তাও আবার ১০ উইকেটে জয়ের রেকর্ড গড়ে৷ এসব আলোচনার মাঝেই ক্রিকেট বিশ্বের কৌতুহল জাগছে ম্যাচ শুরুর আগে মাঠেই কোহিলিদের একটা হাঁট মুড়ে বসে বিশেষ ভঙ্গিমা নিয়ে! অনেকেই জানতে চান কেন বিরাটরা এরকমটা করলেন ম্যাচ শুরুর আগে?

ম্যাচ শুরুর আগে কেন হাঁটু গেড়ে বসেছিলেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন বিরাট কোহলি

এদিন ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে নিজেই এই প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিরাট স্পষ্টভাবেই জানান, ম্যাচ শুরুর আগে ওই ভঙ্গিমায় বসে তাঁরা 'ব্ল্যাক লাইভ ম্যাটারস।' আন্দোলনকে সমর্থন জানিয়েছেন৷

গতবছর আমেরিকায় পুলিশের হাতে মারা যান এলজন আফ্রি-আমেরিকান মানুষ জর্জ ফ্লয়োড এরপরই 'ব্ল্যাক লাইভ ম্যটারস' আন্দোলন শুরু হয়েছে। প্রসঙ্গত বিশ্বকাপ মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান লড়াই৷ কিন্তু এই প্রথম পুরো ম্যাচের শুরু থেকে শেষ নিজেদের আধিপত্য ধরে রাখল পাকিস্তান৷ পুরো সময়জুড়ে বাইশগজ শাসন করলেন সাহিন আফ্রিদি, বাবর আজমরা। বিশ্ব ক্রিকেটে এক রেকর্ড ভেঙে এক নতুন রেকর্ড গড়লেন বাবররা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে ৫ বারের সাক্ষাৎ-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের সংখ্যা ছিল শূন্য। বিশ্বকাপ মঞ্চে ভারতের বিরুদ্ধে সেই অধরা জয়ের স্বাদ পাকিস্তানকে উপহার দিলেন বাবর আজম,শাহিন আফ্রিদিরা৷

জাভেদ মিয়াদাদ, ইমরান খান হয়ে ইনজামামুল হক থেকে শাহিদ আফ্রিদি, পাকিস্তানের এই বিশ্বমানের ক্রিকেটারদের একাধিক রেকর্ড থাকলেও বিশ্বকাপের মঞ্চে ১০ উইকেটে ভারতকে পরাজিত করার গৌরবগাধা রবিবার দুবাইয়ের বাইশগজে লেখা হয়ে থাকল বাবর আজমের নামেই৷ এই ম্যাচ পাকিস্তানকে গোটা বিশ্বকাপে তো বটেই এমনকি আগামী একদশকে অনুপ্রেরণা যোগাবে ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+