রাঁচিতে তৃতীয়, ওডিআই কেরিয়ারে ৫২ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম! ধোনির শহরে বিরাট কোহলির দায়িত্বশীল দুরন্ত শতরান
রাঁচিতে দুরন্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। আজ জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওডিআই কেরিয়ারের ৫২তম এবং এই মাঠে তৃতীয় ওডিআই শতরান এলো কিং কোহলির ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা বেড়ে হলো ৮৩।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআইয়ে ১০২ বলে শতরান পূর্ণ করেন কোহলি, চার মেরে। তখনও অবধি তাঁর নামের পাশে ৮টি চার ও ৫টি ছয়। এরপরই এক ভক্ত মাঠে ঢুকে বিরাটকে প্রণাম করেন।

রোহিত শর্মা ও বিরাট কোহলি- দুজনেই টি২০ আন্তর্জাতিক ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। তবে তাঁদের ওডিআই ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছিলই। ২০২৭ সালের বিশ্বকাপে তাঁরা খেলবেন কিনা সেই নিয়েও জল্পনার মধ্যেই শতরান এলো রোহিত ও বিরাটের ব্যাট থেকে। রোহিত সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ায়, বিরাট আজ রাঁচিতে।
চলতি বছর ওডিআইয়ে এটি বিরাটের দ্বিতীয় শতরান। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি করেন ১১১ বলে অপরাজিত ১০০। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৪ ও ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি করেন ১।
গত মাসে অস্ট্রেলিয়ায় পারথ ও অ্যাডিলেড ওডিআইয়ে শূন্য রানে আউট হওয়ায় চাপ বেড়েছিল কোহলির উপর। কিন্তু তৃতীয় ম্যাচে ৮১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে সিডনিতে ভারতকে জেতাতে ভূমিকা নেন কোহলি। তারপর আজ দায়িত্বশীল শতরান পেলেন বিরাট।
রাঁচিতে এই নিয়ে ষষ্ঠ ওডিআই খেলছেন বিরাট। আজ পঞ্চম ইনিংসে শতরান হাঁকানোর ফাঁকে এই মাঠে পাঁচশোর বেশি ওডিআই রান পেয়ে গেলেন কিং কোহলি। একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি বিরাটের ষষ্ঠ ওডিআই শতরান। প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলির শেষ ওডিআই শতরান ছিল ২০২৩ সালের বিশ্বকাপে ইডেনে। দেশের মাটিতে ওডিআইয়ে কোহলির শতরানের সংখ্যা বেড়ে হলো ২৫।
২০১৯ সালে রাঁচিতে শেষবার কোহলির ব্যাটে ওডিআই শতরান এসেছিল। সেই ম্যাচে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ৯৫ বলে ১২৩। এই মাঠে কোহলি প্রথম ওডিআই শতরান পেয়েছিলেন ২০১৪ সালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পঞ্চম ওডিআইয়ে অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে কোহলি করেন ১২৬ বলে অপরাজিত ১৩৯ রান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications