বিরাট কোহলির ব্যাটে বহু প্রতীক্ষিত টেস্ট শতরান! কীভাবে জড়িয়ে থাকলেন মোদী-মমতা?

আমেদাবাদ টেস্টে বিরাট কোহলি কেরিয়ারের ২৮তম টেস্ট শতরানটি পেলেন। ২০১৯ সালের পর টেস্টে সেঞ্চুরি এই প্রথম।

২০১৯ সালের নভেম্বর থেকে ২০২৩-এর মার্চ। টেস্ট শতরান পেতে বিরাট কোহলিকে অপেক্ষা করতে হলো এতটা দীর্ঘ সময়। আমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে বিরাট টেস্ট কেরিয়ারের ২৮তম শতরানটি হাঁকালেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অষ্টম এবং অজিদের বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিতীয় শতরান কোহলির আন্তর্জাতিক শতরানের সংখ্যা বাড়িয়ে করল ৭৫।

বিরাটের শতরান

বিরাটের শতরান

আমেদাবাদে ১০৮তম টেস্টটি খেলছেন কিং কোহলি। ২৮ নম্বর শতরানের সুবাদে তিনি পেরিয়ে গেলেন গ্রেম স্মিথ ও অ্যালান বর্ডারকে। এই দুজনেরই টেস্টে ২৭টি করে শতরান রয়েছে। বিরাট এখন ধরে ফেললেন ২৮টি টেস্ট শতরান করা মাইকেল ক্লার্ক ও হাসিম আমলাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে শেষ টেস্ট শতরান পেয়েছিলেন কোহলি। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে এর আগে তাঁর একমাত্র শতরানটি ছিল ২০১৩ সালের চেন্নাই টেস্টে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে ১১টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। বিরাট এদিন অজিদের বিরুদ্ধে ৮ নম্বর শতরানটি পেয়ে স্পর্শ করলেন সুনীল গাভাসকরের কীর্তি।

মমতা থেকে মোদী কীভাবে জড়িয়ে?

বিরাট কোহলির টেস্ট শতরানের সঙ্গে জড়িয়ে থাকলেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁদের সঙ্গে করমর্দন সেরে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। আবার আমেদাবাদ টেস্টের প্রথম দিন হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। আমেদাবাদ টেস্ট শুরুর আগে মোদীর সঙ্গে হাত মেলান কোহলি। বিরাট-ভক্তরা লিখেছেন, এবার থেকে সেঞ্চুরির অমৃত মহোৎসব উদযাপন হবে।

ইডেনের পর আমেদাবাদে

বিরাট কোহলির টেস্ট শতরানের দীর্ঘ খরা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচকরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁরা বলতেন, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর থেকেই কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না। এমনকী সে কথা বলেছিলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, ২০১৯ সালে বিরাট মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর থেকে সেঞ্চুরি করা ভুলে গিয়েছেন বলে শুনছি। বিরাটের কেরিয়ার শেষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চাপানউতোর কম হয়নি। আজ কোহলির শতরান দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচকরা বলছেন, মমতার সঙ্গে হাত মেলানোর পর বিরাটের শাপমুক্তি হলো নরেন্দ্র মোদীর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে।

কোহলির চওড়া ব্যাট

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারত লি়ড নেওয়ার দিকে এগোচ্ছে বিরাট কোহলির চওড়া ব্যাটে ভর করেই। শ্রীকার ভরতও তাঁর উপর রাখা টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিচ্ছেন। ১৩৪তম ওভারে ক্যামেরন গ্রিনের ওভারে ভারত ২১ রান পেয়েছে। তার মধ্যে পরপর দুটি ছক্কা মারার পর একটি চারও মারেন ভরত। প্রথম ছক্কাটি ডিপ স্কোয়্যার অঞ্চল দিয়ে। দ্বিতীয়টি ফাইন লেগ দিয়ে। যদিও মধ্যাহ্নভোজের বিরতির পর ভরতকে ফিরিয়ে দিয়েছেন নাথান লিয়ঁ। তিনি ৮৮ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন। ভারতের পঞ্চম উইকেটটি পড়ে ৩৯৩ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+