Virat Kohli: কোহলি আমার কাছে ভগবান! রহস্য ফাঁস করলেন স্মৃতি মান্ধানার সতীর্থ
অনেক ক্রিকেটারের কাছেই তিনি আইডল, তাঁকে অনুসরন করেই অনেকেই খেলার স্বপ্ন দেখেন টিম ইন্ডিয়ায়। কিন্তু শ্রেয়াঙ্কা পাটিলের কাছে বিরাট কোহলি আইডলের থেকে বড়। ভারতীয় ক্রিকেটে ইতিহাস সৃষ্টিকারী মহিলা ক্রিকেটারের কাছে কোহলি ভগবান।
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শ্রেয়াঙ্কা। তবে তাঁর উথ্থান মূলত মহিলা আইপিএলেই। আরসিবির জার্সিতে নজর কাড়েন। এমনকি আরসিবি গার্ল নামেও পরিচিত হয়ে উঠেন শ্রেয়াঙ্কা।

সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে শ্রেয়াঙ্কা বলেন, 'নিলামের দিন আমি খুব চাপে ছিলাম, অনেক বড় ক্রিকেটার দল পাচ্ছিলেন না। আরসিবি দল আমাকে নেওয়া অত্যন্ত খুশি হয়েছিলাম, কারণ আমি স্মৃতি মান্ধানা, এলিসে পেরিদের সঙ্গে সাজঘর শেয়ার করার সুযোগ পেয়েছিলাম।'
এরপরই বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন, 'প্রথম বার বিরাট কোহলির সঙ্গে দেখা করার সময়টা আমার কাছে 'ফ্যান গার্ল' মূহূর্ত ছিল। বিরাট কোহলি আমার কাছে ভগবান। তাঁর বর্ণনা করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই।'

একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটার উল্লেখ করেছেন, 'মহিলা আইপিএলে বিরাট কোহলির সঙ্গে দেখা করার স্বপ্নপূরণ হয়েছে আমার। ওই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। আমার জন্য ওর সঙ্গে দেখা করার মুহূর্তটা আজীবন ভীষণ স্মরণীয় হয়ে থাকবে।'
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় মহিলা 'এ' দলের এই অফ স্পিনার খেলবেন গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্সের হয়ে। এখনও ভারতীয় সিনিয়র মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি শ্রেয়াঙ্কার। তার আগেই বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার সুযোগ পেয়ে ভারতের মহিলা ক্রিকেটে নজির গড়লেন শ্রেয়াঙ্কা।

সম্প্রতি হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এ দল। ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়াঙ্কা। শ্রেয়াঙ্কা হংকংয়ের বিরুদ্ধে মাত্র ২ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। পরে বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications