একা কুম্ভ হয়ে লড়াই কোহলির, প্রথম টেস্ট জেতা থেকে ৮৪ রান দূরে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে গেলে ভারতকে করতে হবে আর ৮৪ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে গেলে ভারতকে করতে হবে আর ৮৪ রান। হাতে রয়েছে ৫ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের বিরুদ্ধে একা বুক চিতিয়ে লড়ছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি অপরাজিত রয়েছেন ৪৩ রানে। ভারত ৫ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে। কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি অপরাজিত ১৮ রানে।

লড়াই কোহলির, প্রথম টেস্ট জেতা থেকে ৮৪ রান দূরে ভারত

দ্বিতীয় দিনের পর এদিন ইংল্যান্ডের ইনিংস শেষ হয় মাত্র ১৮০ রানে। ইংল্যান্ড ইনিংসে ভাঙন ধরান ইশান্ত শর্মা। ৫১ রানে ৫ উইকেট নেন তিনি। রবিচন্দ্রণ অশ্বিন ৫৯ রানে ৩ উইকেট ও উমেশ যাদব ২০ রানে ২ উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র স্যাম কারান ৬৩ রান করে দলকে কিছুটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন।

১৯৪ রান তাড়া করতে নেমে মুরলী বিজয় (৬) ও শিখর ধাওয়ান (১৩) জুটি ফের ব্যর্থ হন। কেএল রাহুলও ১৩ রানে ফিরে যান। কোহলি একদিক ধরে রাখলেও অজিঙ্ক রাহানে (২) ফের ব্যর্থ হন। নাইট ওয়াচম্যান হিসাবে নামা রবি অশ্বিন (১৩) করে ফেরেন।

ষষ্ঠ উইকেটে দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ব্যাটিং ধস রক্ষা করেছেন কোহলি। হাতে রয়েছে ৫ উইকেট। জিততে প্রয়োজন মাত্র ৮৪ রান। কোহলি কি পারবেন প্রথম টেস্টে দলকে জিতিয়ে অ্যাডভান্টেজ এনে দিতে? চতুর্থ দিনই এর উত্তর পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+