ভিডিও: প্রিয়তমার সঙ্গে ওয়ার্ক আউটের ভিডিও শেয়ার করলেন বিরাট

Virat Kohli: প্রিয়তমার সঙ্গে ওয়ার্ক আউটের ভিডিও শেয়ার করলেন বিরাট

দীর্ঘ দিন ব্যাটে চলছে রানের খরা তবুও দমে যাননি বিরাট কোহলি। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে শরীরকে যেমন ফিট রাখছেন, তেমনই প্রত্যয়ী হচ্ছেন আরও ইস্পাদ কঠিন হয়ে ফিরে আসার।

Virat Kohli: প্রিয়তমার সঙ্গে ওয়ার্ক আউটের ভিডিও শেয়ার করলেন বিরাট

এমনিতেই বয়স বাড়লেও জিমে সব সময়ে প্রাণবন্ত বাচ্চা ছেলের মতো থাকেন বিরাট। ভিতর থেকে তাগিদ এবং খিদে আরও বাড়িয়ে তোলার জন্য প্রিয়তমা স্ত্রীর সঙ্গে গা ঘামাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অনুষ্কার সঙ্গে ওয়ার্ক আউটের ভিডিও শেয়ার করেছে বিরাট ইনস্টাগ্রামে। সেই ভিডিও শেয়ার করে কোহলি লিখেছেন, "আমার প্রিয় জায়গায় (জিম) ফিরে এসেছি। আমার প্রিয় অনুষ্কা শর্মার সঙ্গে।"

১ মে জন্মদিন ছিল অনুষ্কা শর্মার। বিরাট তাঁর প্রিয়তমা স্ত্রীর বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তাঁদের একটি ছবি শেয়ার করে মিষ্টি ক্যাপশন দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, "ভগবানকে ধন্যবাদ যে উনি তোমায় পাঠিয়েছেন, তুমি না থাকলে আমি যে কী করতাম জানি না। তুমি সত্যিই সুন্দর ভিতর এবং বাহির থেকে।" প্রত্যুত্তরে অনুষ্কা লিখেছিলেন, "আমার বাক্য এবং হৃদয় চুরি করে নিয়ছ তুমি।"

দীর্ঘ দিন প্রেম পর্ব চলার পর ২০১৭ সালের ডিসেম্বরে অনুষ্কার সঙ্গে বিয়ে হয় বিরাটের। ২০২১ সালে জানুয়ারি মাসে প্রথম সন্তান ভামিকা'কে স্বাগত জানায় এই দম্পতি। চলতি আইপিএল-এ একেবারেই নিজের চেনা ছন্দের ধারের কাছে নেই বিরাট কোহলি। এখনও পর্যন্ত ১০ ম্যাচে ১৮৬ রান করেছেন কোহলি, তাঁর গড় ২০.৬৭। যদিও গুজরাত ম্যাচে রানের খরা কাটানোর ইঙ্গিত দিয়েছেন। ওই ম্যাচে ৫৩ বলে ৫৮ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। বুধবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+