Virat Kohli: বিরাট বিতর্কে কোহলি, নিয়ম ভঙ্গ করায় প্রাক্তন অধিনায়কের উপর ক্ষুব্ধ বিসিসিআই
এশিয়া কাপ শুরুর আগেই বিরাট বিতর্কে কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের উপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোহলির কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিসিসআই তাঁকে সতর্কও করে দিয়েছে। কী হয়েছে গোটা বিষয়টি? কেনই বা বোর্ডের রোষানলে পড়লেন কোহলি? বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে।
এশিয়া কাপের আগে বৃহস্পতিবার থেকে ভারতীয় দলের শিবির শুরু হয়েছে ব্যাঙ্গালোরের আলুরে। প্রথম দিনেই যেখানে সমস্ত ক্রিকেটারেদর ইয়ো-ইয়ো পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু হঠাত করেই নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল সকলকে জানান বিরাট কোহলি। সমাজ মাধ্যমে নিজের ফিনটেস লেভেলের গোপন তথ্য ফাঁস করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কিন্তু বিষয়টি ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড । বিভিন্ন একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোহলি ইয়ো ইয়ো টেস্টের রিপোর্ট ফাঁস করে দেওয়ায় চটে লাল বিসিসিআই কর্তারা। তবে কঠোর পদক্ষেপ আপাতত নেওয়া হয়নি।
ক্রিকেটারদের মৌখিকভাবে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এমন গোপনীয় বিষয় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। ক্রিকেটাররা অনুশীলনের ছবি পোস্ট করতে পারেন। কিন্তু ইয়ো ইয়ো টেস্টের ফলাফল ফাঁস করে দেওয়া চুক্তির লঙ্ঘনের আওতায় পড়ে যাবে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে হাসি হাসি মুখের একটি ছবি দিয়ে বিরাট লিখেছিলেন, "কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইয়ো ইয়ো পরীক্ষার পাস করে যাওয়ার আনন্দ। ১৭.২ স্কোর।" টিম ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশনের প্যারামিটার রেখেছে ১৬.৫। বিরাটের স্কোর তার থেকে ৭ পয়েন্ট বেশি। এই পোস্টের মধ্য দিয়ে নিজের ফিটনেস লেভেলকে প্রকাশ্যে আনেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে বোর্ডের একটি সূত্র জানিয়েছেন 'খেলোয়াড়দের মৌখিকভাবে জানানো হয়েছে যে সমাজ মাধ্যমে কোনও গোপনীয় বিষয় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। তারা প্রশিক্ষণের সময় ছবি পোস্ট করতে পারে, কিন্তু স্কোর পোস্ট করা চুক্তির শর্তাবলী লঙ্ঘন করবে।' তবে বিরাটকে মৌখিখভাবে সতর্ক করা হয়েছে।

অধিনায়ক থাকাকালীন তিনি ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছিলেন। তাঁর সময়েই প্রত্যেক ক্রিকেটারের জন্য ইয়ো-ইয়ো টেস্ট বাধ্যতামূলক করেছিল বোর্ড।সেই ধারা এখনও চলে আসছে। টিম ইন্ডিয়ার জার্সি পড়তে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়।
বৃহস্পতিবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হল টিম ইন্ডিয়ার। কোচ রাহুল দ্রাবিড় এবং তাঁর সহকারীরা রয়েছেন সেখানে।১৮জন সদস্যের মধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৫ জন। শুক্রবার আয়ারল্যান্ড থেকে ফিরে এই শিবিরে যোগ দেওয়ার কথা বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং সঞ্জু স্যামসন।আগামী ৩০ অগাস্ট কলম্বো উড়ে যাবে ভারতীয় দল। ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।












Click it and Unblock the Notifications