Virat Kohli: রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যা যেতে চান বিরাট, কোহলির আবেদনের উত্তর দিল বিসিসিআই
সচিন তেন্ডুলকর- মহেন্দ্র সিং ধোনির পর রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান আমন্ত্রণ পেযেছেন বিরাট কোহলি। মঙ্গলবার কোহলি ও অনুষ্কাকে আমন্ত্রণ পত্র তুলেত দেওয়া হয়। ২২ জানুয়ারি রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু তার দিনপরই শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, ফলে কোহলির অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়।
যদিও মঙ্গলবার আমন্ত্রণ পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাওয়া গেল বিরাট আপডেট। একাধিক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ২২ জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকার জন্য বিসিসিআই বিরাট কোহলিকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তবে প্রাক্তন ভারত অধিনায়ককে টিম ম্যানেজমেন্টের অনুশীলনে একদিনের ছুটি নিয়েই রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে হবে।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, ইন্দোর থেকে দলের সঙ্গে বেঙ্গালুরু না গিয়ে মুম্বই ফিরে আসেন কোহলি। রাম মন্দিরের উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণ করা হচ্ছে, এই খবর পেয়েই ঝটিকা সফরে মুম্বই ছুটে আসেন কোহলি। রাম মন্দির ট্রাস্টের তরফে পাঠানো আমন্ত্রণপত্র ব্যক্তিগতভাবে গ্রহণ করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
রাম মন্দির উদ্বোধনে ক্রীড়াদুনিয়া থেকেও আমন্ত্রণ পেয়েছেন বেশ কয়েকজন তারকা। ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর'কে অনুরোধ করা হয়েছে অযোধ্যাতে এই ঐতিহাসিম মূহূর্তের সাক্ষী থাকার জন্য। রাম মন্দির উদ্বোধনে ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে মহেন্দ্র সিং ধোনি, ভেঙ্কটেশ প্রসাদকে। তাঁরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা।
এবার ব্রিটিশ দল প্রস্তুতি ম্যাচ খেলবে না। তারা সরাসরি সিরিজ খেলতে নামবে। এই সিরিজটা দুই দলের কাছেই গুরুত্বরুপূর্ণ। কারণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেক উপরের দিকে চলে যাবে।












Click it and Unblock the Notifications