সমর্থকদের উদ্দেশ্যে বিরাট বার্তা ভারত অধিনায়কের

লর্ডসে বিপর্যয়ের পর সমর্থকদের বার্তা দিলেন ভারত অধিনায়ক। উদ্দেশ্যে বার্তা দিলেন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়ার হার্ডেলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিরাট লেখেন, ‘কিছু সময় আমরা জিতি এবং অন্য সময়ে আমরা শিখি

লর্ডসে লজ্জার হারের সাক্ষী থেকেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এক ইনিংস সহ ১৫৯ রানে হারতে হয়েছে ভারতকে। দলের এই পারফর্ম্যান্সে স্বভাবতই হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি।
নিজের হতাশার কথা লোকাননি বিরাট। ম্যাচ শেষেই প্রকাশ্যে নিজেদের হার নিয়ে মুখ খুলেছিলেন বিরাট। দলের এই পারফর্ম্যান্সে বিরাটের মতোই হতাশ ভারতের ক্রিকেটপ্রেমীরাও। তাই লর্ডস টেস্ট শেষে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন ভারত অধিনায়ক।

সমর্থকদের উদ্দেশ্যে বিরাট বার্তা ভারত অধিনায়কের

টিম ইন্ডিয়ার হার্ডেলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিরাট লেখেন, 'কিছু সময় আমরা জিতি এবং অন্য সময়ে আমরা শিখি। আমাদের উপর সব সময়ই আপনারা ভরসা করেন এবং আমরা কথা দিচ্ছি সেই ভরসার মর্যাদা আমরা দেব।'

লর্ডসের ম্যাচ শেষে কোহলি বলেছিল, 'আমাদের ভুলগুলোকে মেনে নিতে হবে। সেই ভুলগুলো থেকেই শিখতে হবে। সেগুলি যাতে ফের না ঘটে সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে।'

পর পর দু'টি টেস্টে হারলেও নর্টিংহ্যামে তাঁর দল যে জয় ছাড়া কিছু ভাবছে না তাও জানিয়ে দেন কোহলি। তিনি বলেন, 'এখন সিরিজে ২-১ ব্যবধান গড়া ছাড়া আর কিছুই ভাবছি না আমরা। আমরা জানি আমাদের যা বোলিং অ্যাটাক, তাতে ২০টা উইকেট আমাদের বোলারদের তোলার ক্ষমতা রয়েছে।'এখন দেখার তৃতীয় টেস্ট থেকে ঘুরে দাঁড়াতে পারে কি না বিরাটের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+