চলতি আইপিএল শেষ হতে এখনও বাকি, এরই মধ্যে ২০১৯ আইপিএলকে সামনে রেখে হুঙ্কার বিরাটের

চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে আরসিবি। এরই মধ্যে পরের মরসুমের জন্য সমর্থকদের বার্তা দিয়ে রাখলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএল শেষ হতে বাকি এখনও দু'টি ম্যাচ। কিন্তু ২০১৮ আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে অনেক দলের জন্যই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তার মধ্যে অন্যতম প্রধান দল, যাদের উপর প্রত্যাশা থাকলেও নিজেদের নামের সুবিচার করতে পারেনি।

চলতি আইপিএল শেষ হতে এখনও বাকি, এরই মধ্যে ২০১৯ আইপিএলকে সামনে রেখে হুঙ্কার বিরাটের

এবি ডিভিলিয়ার্স থেকে বিরাট কোহলি, ব্রেন্ডান ম্যাকালাম থেকে কুইন্টন ডি কক, বিশ্ব ক্রিকেটের একের পর এক তারকা থাকলেও টিম আরসিবি চরম ফ্লপ। ফলে স্বভাবতই হতাশ আরসিবির সমর্থকেরা।

বিষয়টা বেশ ভাল মতোই জানেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তাই টুর্নামেন্ট শেষে সমর্থকদের হতাশ না হয়ে আগামী মরসুমের জন্য তৈরি থাকার উপদেশ দিলেন বিরাট।

I really believe in the concept of, "you either win or you learn". We fought hard and gave it our all but one thing is for sure, next season we definitely will bounce back stronger than ever with our learnings from this season.
Take care. @RCBTweets #RCB #IPL2018 pic.twitter.com/b0QM9chRAN
— Virat Kohli (@imVkohli) May 24, 2018

নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি বলেন, 'আমি একটা চিন্ত ধারায় খুব বিশ্বাস করি, সেটা হল, নয় তুমি জেত আর নয় তুমি শেখ। আমরা লড়াই করার চেষ্টা চালিয়েছি এবং নিজেদের সব কিছু উজার করে দিয়েছি। কিন্তু একটা বিষয় নিশ্চিত ভাবে বলতে পারি যে এই মরসুম থেকে যা শিখেছি তা থেকে শিক্ষা নিয়ে পরের মরসুমে প্রবল ভাবে আমরা ফিরে আসবো। ভাল থাকবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+