আফ্রিকা-জয়ে দাদাকে টেক্কা, 'বিরাট' রেকর্ডের অধিকারী কোহলি

বিরাট কোহলি -র দারুণ পারফরম্যান্স দারুণ খুশি ক্রিকেট মহল। একের পর এক শতরান করেই চলেছেন বিরাট। 

বিরাট কোহলির ব্যাট যেন অসি। বিপক্ষকে কচুকাটা করে দেন ক্যাপ্টেন কোহলি। ব্যাট করতে নামলেই ভেঙে চলেছেন পুরোন পরিসংখ্যান। রেকর্ডবুকের পাতায় পাতায় লিখে নিচ্ছেন নজির।

আফ্রিকা-জয়ে দাদাকে টেক্কা, 'বিরাট' রেকর্ডের অধিকারী কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে দলকে জিতিয়েও নজির গড়লেন বিরাট। কারণ এর আগে এই মাঠে ভারত কখনই কোনও ম্যাচ জেতেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতার ফলে তাদের ঘরের মাঠে একটানা ১৭তম একদিনের ম্যাচে জেতার পর ছেদ পড়ল। কোনও ঘরের মাঠে কোনও দলের এটাই সবেচেয়ে বেশি একটানা জয়। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে পরপর জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এটা ভারতের দ্বারা চেস করা দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে খালি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ২০০৩ সালে ২৭৪ তাড়া করে জিতেছিল ভারত, আর এদিন তারা জিতল ২৭০ তাড়া করে। দক্ষিণ ভ্রমণকারী দলের মধ্যে ভারত এদিনের জয়ে পিছনে ফেলে দিল অস্ট্রেলিয়াকে। তারা ২০০২ সালে ২৬৮ তাড়া করে জিতেছিল।

কিংসমিডের এই মাঠে ভারতের শেষ তিনটি হারের ব্যবধান ছিল ১৫৭, ১৩৫ ও ১৩৪ রানের ব্যবধানে। বিরাট কোহলি মাত্র ৪১ টি ইনিংসে ১১ শতরান সেরে ফেললেন।এর আগে ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৪২ ইনিংসে এই শতরান ব্যাগে ছিল। এর আগে অধিনায়ক হিসেবে শতরানের নজিরে বিরাটের আগে রয়েছেন রিকি পন্টিং, যিনি অধিনায়ক হিসেবে ২২ টি শতরান করেছেন, অন্যদিকে এবি ডিভিলিয়ার্স করেছেন ১৩ টি শতরান।

৯ টি দেশের মাটিতে শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২ টি ম্যাচ খেলে এই প্রথম শতরান করে ফেললেন বিরাট কোহলি। এর আগে ২০১১ সালে পোর্ট এলিজাবেথে অপরাজিত ৮৭ ছিল সবচেয়ে বড় রান। খালি পাকিস্তানে এখনও অবধি বিরাট কোহলি খেলেননি। তাছাড়া আইসিসি-র প্রতিটি পূর্ণ সদস্য দেশেই করে ফেললেন শতরান।

ভারতের মাঠেই সবচেয়ে সফল ভারতীয় দলের অধিনায়ক। মোট ৭৯ ম্যাচে ৫৮.০৩ গড়ে তার রান ৩৮৩০। রয়েছে ১৪ টি শতরান। এছাড়া অস্ট্রেলিয়া-র মাটিতে ৪ টি শতরান, বাংলাদেশে ৫ টি শতরান, ইংল্যান্ডে,নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবোয়ে ১টি করে শতরান রয়েছে। শ্রীলঙ্কা, ও ওয়েস্টইন্ডিজের মাটিতে রয়েছে যথাক্রমে ৪ টি ও ২ টি শতরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+