সচিন-লারাকে পিছনে ফেলে অনন্য কীর্তি গড়লেন 'রান মেশিন' বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলে ফের এক নয়া কীর্তি স্থাপন করলেন রান মেশিন বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলে ফের এক নয়া কীর্তি স্থাপন করলেন রান মেশিন বিরাট কোহলি। ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান পূর্ণ করলেন তিনি। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এবং সবচেয়ে কম ইনিংস খেলে এই মাইলস্টোন ছুয়েছেন ভারত অধিনায়ক।

মাত্র ৪১৬টি আন্তর্জাতিক ইনিংসে তিনি কুড়ি হাজার রান করেছেন। এর আগে যৌথভাবে এই রেকর্ডের অধিকারী ছিলেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। দুজনেই ৪৫৩ টি আন্তর্জাতিক ইনিংসে কুড়ি হাজার রান পূর্ণ করেছেন। তবে বিরাট কোহলি তাদের চেয়ে ৩৭টি ম্যাচ কম খেলে এই নয়া রেকর্ড করলেন।
বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করেছেন। টেস্টে করেছেন সাড়ে ছয় হাজারের বেশি রান। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ২২০০-র বেশি আন্তর্জাতিক রান করেছেন। বিরাট কোহলি সব মিলিয়ে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান পার করলেন।
সচিন ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব করে দেখালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৩৪ হাজার ৩৫৭ রান রয়েছে। এদিকে রাহুল দ্রাবিড়ের রয়েছে ২৪ হাজার ২০৮ রান। বিরাট কোহলি ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচে ৪১ টি শতরান করে ফেলেছেন।
এখন দেখার কত তাড়াতাড়ি তিনি সচিন তেন্ডুলকরের ৪৯টি একদিনের ক্রিকেটের শতরানের রেকর্ড ভাঙতে পারেন। মনে করা হচ্ছে একমাত্র বিরাট কোহলি পক্ষে সম্ভব সচিন তেন্ডুলকরের একশোটি শতরানের রেকর্ড ভেঙে দেওয়া।












Click it and Unblock the Notifications